সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৩ এএম
-মো গোলাম কিবরিয়া ঃ নড়াইল জেলা ঃ অদ্য ১০ নভেম্বর অপরাহ্নে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয় ট্রাফিক বিভাগের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। অতঃপর তিনি ট্রাফিক বিভাগ এবং সদর ফাঁড়ি পরিদর্শন করেন। ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির পরিবেশ সুন্দর, দৃষ্টিনন্দন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পুলিশ সুপার মহোদয় পুলিশের সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং ক্যাম্পগুলোতে ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির মতো সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য সকল ইউনিট ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি বলেন, "পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ"। অফিসের পরিবেশ সুন্দর ও আকৃষ্ট হলে কাজে-কর্মে স্পৃহা বাড়বে। এছাড়া মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); জনাব মীর শরীফুল হক, ডিইআইও ১; জনাব মোঃ নাজমুল হক, পুলিশ পরিদর্শক( ক্রাইম); জনাব মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; জনাব মোঃ ওবাইদুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা; জনাব মোঃ হাসানুজ্জামান, ট্রাফিক পুলিশ পরিদর্শক; জনাব মোঃ শহিদুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক, সদর ফাঁড়িসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত