সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩ এএম
মোঃ নাইম মাতাব্বর, গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি। গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় নিয়োজিত পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ভেতরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে একজনের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আরও পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুপুরে সংঘর্ষ চলাকালে এক নারী নিহত হওয়ার পর পুলিশ আহত হওয়ার খবর এল। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. মাহবুব আলম জানান, নগরীর নাওজোড় এলাকায় পুলিশ-শ্রমিক সংঘর্ষের সময় সেখানে থাকা এপিসির ভেতরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন। তারা হলেন- জিএমপির এসআই প্রবীর (৪০), নায়েক মোরশেদ আলম খান (৩৫) ও পুলিশ কনস্টেবল ফুয়াদ হাসান (২৭)। এদের মধ্যে ফুয়াদের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে, মাথাতেও আঘাত রয়েছে। নায়েক মোরশেদের দুই হাত ও পায়ে ক্ষত এবং এসআই প্রবীরের মাথায় ও মুখে আঘাত থাকার কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা। পুলিশ কমিশনার জানান, এ তিনজনসহ বুধবার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় মোট আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরমধ্যে সকালে কোনাবাড়ি এলাকায় সংঘর্ষের ঘটনায় তিনজন এবং বিকেলে নাওজোড় এলাকায় আরও পাঁচজন আহত হয়েছেন। বিকেলে যেসব পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের মধ্যে এপিসির ভেতরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় আহত তিনজন রয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এপিসির ভেতরে বিস্ফোরণের আহত হওয়া তিন পুলিশ সদস্যকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন জানান, “আমরা আহতদের পরীক্ষা করছি। তিনজনের মধ্যে কনস্টেবল ফুয়াদ ও মোরশেদকে ভর্তি দেওয়া হয়েছে।” এসআই প্রবীরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত