শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১০:৪৯ এএম
মোঃ রাজীব হোসাইন দৌলতপুর কুষ্টিয়া। দেশব্যাপী বিএনপি, জামায়াতের লাগাতার অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যা, সাংবাদিকের ওপর আক্রমণসহ দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখার উদ্দোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বুধবার বিকালে ৫টায় দৌলতপুর উপজেলার মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ: কা: ম: সরওয়ার জাহান বাদশাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সহ-সভাপতি শেলী দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান খান সুমন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক নজরুল সরদার, দপ্তর সম্পাদক রেজাউল করিম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইলে, নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবে না। ঐক্যবদ্ধ দৌলতপুর আওয়ামী লীগ সবধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন বানচাল করতে যারাই চেষ্টা করবে তাদেরকেই কঠিন শক্ত হাতে প্রতিহত ও পরাজিত করা হবে। তারই অংশ হিসাবে উপজেলা আওয়ামী লীগের সমাবেশ। রাজনৈতিক উত্তপ্ত সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্বরব থেকে, নিজ সংগঠনের সাথে থেকে সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে অংশ নিয়ে নিজের অবস্থান তৈরি করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত