গাজীপুরে পুলিশ শ্রমিক সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত

গাজীপুরে পুলিশ শ্রমিক সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত

sub-editor    ১১:০২ পিএম, ২০২৩-১১-০৮    31

গাজীপুরে পুলিশ শ্রমিক সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত

সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছে। আজ বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত পোশাকশ্রমিকের নাম আঞ্জুয়ারা খাতুন (৩০)। তিনি বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন নিহতের স্বামী জামাল বাদশা ও ভাই মোস্তফা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আঞ্জুয়ারার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন ঢামেকে এসেছিলেন। এদের মধ্যে আঞ্জুয়ারা নামে এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তবে কোনাবাড়ী থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খায়রুল আলম বলেন, নারীশ্রমিক নিহতের বিষয়টি এখনো নিশ্চিত নই। তবে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি পদদলিত হয়ে নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন তা জানা যায়নি।নিহত আঞ্জুয়ারা কোনাবাড়ী জরুন এলাকার ইসলাম গার্মেন্টস-২ এর সেলাই মেশিন অপারেটর পদে চাকরি করতেন। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিশ এলাকায়।খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। এরপর ৭ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট না শ্রমিকরা। তাই গাজীপুরে পোশাক শ্রমিকদের একাংশের বিক্ষোভ অব্যাহত আছে। সকালে মহানগরীর কোনাবাড়ী ও জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়কে উঠতে বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে নারীসহ অন্তত ১১ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে আঞ্জুয়ারা ও নেত্রকোনর কেন্দুয়া থানার বাসাটি গ্রামের বাসিন্দা ও ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার জালাল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বাকিদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। আঞ্জুয়ারার স্বামী জামাল বাদশার দাবি, সকাল সাড়ে ৮টার দিকে গার্মেন্টস শ্রমিকরা বেতন ভাতার দাবিতে আন্দোলনে নামে। এ সময় ইসলাম গার্মেন্টসের সামনে পুলিশের গুলিতে তার স্ত্রী আঞ্জুয়ারা ও জালাল গুরুতর আহত হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আঞ্জুয়ারাকে মৃত ঘোষণা করেন। আহত জালাল জরুরি বিভাগে চিকিৎসাধীন।বাদশা আরও বলেন, আমার স্ত্রী ইসলাম গার্মেন্টেসের কর্মী ছিল। আমরা গাজীপুর কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকি। আমাদের এক ছেলে এক মেয়ে আছে। এখন আমার সন্তানদের কে দেখবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন বলেন, শ্রমিকরা আঞ্চলিক সড়কগুলোতে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এছাড়া ভাঙচুরের চেষ্টা করেন। শ্রমিকদের মহাসড়কে নামতে দেওয়া হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ