সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩ এএম
আলী- হোসেন কবির শাওন নান্দাইল উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। মঙ্গলবার (৭ নভেম্বর) উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলের আওতাধীন ‘সিংদই কলেজ গেইট হতে জামতলা বাজার ও আবালধনী বাজার-সিংদই ভায়া সিংদই টঙ্গীর চর সড়ক পাকাকরন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ‘ আউলিয়া পাড়া দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ এবং ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসায় চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে চার কোটি ষাট লাখ টাকা। উক্ত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব, ৯ নং আচারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কাইয়ুম,ঘোষপালা ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসান মোঃ এনামুল হক, আউলিয়া পাড়া দাখিল মাদ্রাসার সভাপতি খাইরুল ইসলাম, ধূরুয়া ও আউলিয়াপাড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক -শিক্ষার্থী, উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বাবুল,নান্দাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আব্দুর কাদির, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ, নান্দাইল পৌর যুব লীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক পিন্টু, আচারগাওঁ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ফকির সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আন্তরিক ও নিরলস প্রচেস্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে প্রাণের নান্দাইল। তাঁর দূরদর্শী নেতৃত্বে নান্দাইলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, কৃষি অবকাঠামো সহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। এ উন্নয়নের সুফল এখন নান্দাইলের সাধারণ মানুষ ভোগ করছে। এ সময় “উন্নয়নের ধারা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এমপি তুহিন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত