ফরিদপুরের তুরাগ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামী টিপু খা’কে গ্রেফতার করেছে র‌্যাব- ১০

sub-editor    ০৫:১৩ পিএম, ২০২৩-১১-০৬    62

ফরিদপুরের তুরাগ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামী টিপু খা’কে গ্রেফতার করেছে র‌্যাব- ১০

মোঃ চয়ন মোল্যা ফরিদপুর জেলা প্রতিনিধি৷ ফরিদপুরে তুরাগ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি টিপু খাঁ কে গ্রেফতার করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গত ১১ অক্টোবর ২০২৩ তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন অম্বিকাপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুর রাজেন্দ্র কলেজে অনার্স ২য় বর্ষে অধ্যায়নরত কলেজ ছাত্র আসাদুজ্জামান নূর @ তুরাগ (২২)’কে বিরোধ মীমাংসার কথা বলে আনুমানিক বিকাল চারটায় তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তুরাগের পরিবারের লোকজন তাকে ফোন দিয়ে কোন সারা না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজিখুঁজির করার এক পর্যায় তুরাগের বড় ভাই মোঃ আবুল কালাম আজাদ স্থানীয় লোকজনদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত এলাকার মোঃ টিপু খা (৩৫)সহ ৯-১০ জন লোক মিলে একটি বিচ্ছিন্ন হাত নিয়ে উল্লাশ করছে এবং নিকটবর্তী গোবিন্দপুর এলাকার একটি মেহগনি ও কলা বাগানে অজ্ঞাত একজন ব্যক্তির লাশ পড়ে আছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ভিকটিমের বড় ভাই স্থানীয় লোকজন নিয়ে ঘটনার দিন ১১ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬:৪০ মিনিটে উল্লেখিত মেহগনি ও কলা বাগানে গিয়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত এবং বাম হাতের কনুইয়ের একটু উপর হতে হাত বিচ্ছিন্ন অবস্থায় ভিকটিম তুরাগের লাশ দেখতে পায় এবং বিচ্ছিন্ন হাতটি লাশের আশপাশের কোথাও খুজে পাওয়া যায়নি। অতঃপর ভিকটিমের পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। উক্ত হত্যাকান্ডের পর মৃত আসাদুজ্জামান নূর @ তুরাগের পিতা মোঃ আলাউদ্দিন হাওলাদার (৬৭) বাদি হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মোঃ টিপুসহ ০৭ জন এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-১৩/১০ ২০২৩ । ধারা-১৪৩/৩২৬/৩০২/২০১/৩৪ দন্ড বিধি। মামলা রুজর বিষয়টি জানতে পেরে উক্ত হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিরা আত্মগোপনে চলে যায়। নৃশংস এই হত্যাকান্ডটি ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশ করায় দেশব্যপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল আজ ০৬ নভেম্বর রাত আনুমানিক ১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুরের অম্বিকাপুর এলাকায় চাঞ্চল্যকর কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে কলেজ ছাত্র আসাদুজ্জামান নূর @ তুরাগ’কে নৃশংসভাবে হত্যা মামলার পলাতক আসামি মোঃ টিপু খা (৩৫), পিতা মোঃ হালিম খা, সাং-ধুলদী, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন

sub-editor

মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন  আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন  পরম করুণাà... বিস্তারিত

রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত

যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত

সর্বশেষ