সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৭ এএম
----------------------------------------------- মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম প্রতিনিধি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়ার চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু এ নির্বাচন চলে বিকেল ৪ টা পর্যন্ত। একটানা ৬ ঘন্টা ধরে চলে ম্যানেজিং কমিটির এ নির্বাচনে ১ হাজার ৪৩৫ জন ভোটারের মধ্যে ৮১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন পচন্দের ৭ প্রার্থীকে। এদিকে, ৪টি সাধারণ অভিভাবক সদস্য পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন ৭ জন অভিভাবক সদস্য প্রার্থী। তারা হলেন, আবদুর রহমান, আবদুল আলীম জেহাদী, মো. মনসুর আলম, মো. মনোয়ার হোসেন, মুহাম্মদ নুর, শেখ আহমদ ও শেখ মো. নুরুল আবছার। এর আগে, গত ২৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্ধীতায় দাতা সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মনোয়ারা বেগম নির্বাচিত হন। একই দিনে, ২ জন সাধারণ শিক্ষক সদস্য প্রতিনিধি পীযুষ কুমার দে, রুঘু নাথ চক্রবর্তী, মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য পদে মমতাজ বেগম প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছিলেন। ১৯ অক্টোবর মনোনয়ন পত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের দিনে লিটন দাতা সদস্য পদে একমাত্র প্রার্থী হয়ে তার কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় উক্ত পদে তাকে বিনা প্রতিদ্বন্ধীতায় দাতা সদস্য পদে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচনের প্রিজািডিং অফিসার ও উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার। গত ৯ অক্টোবর বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির প্রবিধিমালা ২০০৯ সর্বশেষ সংশোধনীসহ এর প্রবিধান ১৫(২) অনুসারে বিভিন্ন শ্রেনীতে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করেন পটিয়া উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার রমাকান্ত মজুমদার বলেন, চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ইতিপূর্বে ৪টি পদে ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ অভিভাবক সদস্য ৪টি পদে ৭ জন প্রার্থী আজ শনিবার নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেছেন। সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মো. মনছুর ৩৩৫ ভোট পেয়ে প্রথম, মনোয়ার হোসেন ৩০৫ ভোট পেয়ে দ্বিতীয়, মো. নুর ৩০৩ ভোট পেয়ে তৃতীয় ও আবদুর রহমান ২৭৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার রমা কান্ত মজুমদার সন্ধ্যা ছয়টার দিকে ফলাফল ঘোষণা করেন। এসময় উৎসুক ভোটারেরা উল্লাসে মেতে উঠেন। বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত দাতা সদস্য ও যুবলীগ নেতা মোজাম্মেল হক লিটন বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জন্য আমি আগেও সবধরনের সার্বিক সহযোগিতা করেছি। আগামীতেও আরো বেশি করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন তা আমি আমার সততা দক্ষতা ও নিষ্টার সহিত করব ইনশাআল্লাহ। নির্বাচন পর্যবেক্ষনে উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ নুরুল ইমান চৌধুরী, সাবেক সভাপতি প্রফেসর শ ম ইসকান্দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউল আলম, কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আহমদ নুর, দাতা সদস্য এ এইচ এম মন্জুর, শফিউল আজম, মো. ফোরকান, দিদারুল আলম, মাহবুবুল আলম, আজীবন দাতা সদস্য আবদুল মালেক, সাবেক প্রধান শিক্ষক রতন কুমার দেব, সাবেক সদস্য মো. জাহাঙ্গীর।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত