সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৭ এএম
রাঙ্গামাটি জেলা প্রতিনিধ মোঃ মাশরা হোসেন সেলিম আজ ০৪ নভেম্বর ২০২৩খ্রিঃ কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে কোতয়ালী থানা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর উদ্ধোধন করা হয়। পরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান মহোদয়। আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১ এপিবিএন রাঙ্গামাটির সহঃ অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ তরিকুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার মেয়র জনাব আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান, রাঙ্গামাটি জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান মহসিন রানা। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে জনসংখ্যার অনুপাতে প্রায় ৮৫০ জনের বিপরীতে ০১(এক) জন পুলিশ সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন, যা অত্যন্ত কষ্টসাধ্য। এরই ধারাবাহিকতায় পুলিশিং কার্যক্রমকে আরো সহজতর করার লক্ষে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম চালু করা হয়। কমিউনিটি পুলিশিং কমিটির গুরুত্ব ও সমাজের অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অপরিসীম। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজতর হয়। সমাজ থেকে মাদক, জঙ্গী, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগনের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি পুলিশিং ব্যবস্থা । আমাদের দেশে পুলিশি কর্মকান্ডে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠারর মাধ্যমে কার্যকরভাবে অপরাধ প্রতিরোধের জন্য কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা শেষে রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য (সিপিএম)’কে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল থানায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ খ্রিঃ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত