সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৫ এএম
বিস্তারিত ডেস্ক রিপোর্টে
জার্নালিস্ট হেল্প সেন্টার ও সাংবাদিক ঐক্য পরিষদ বৃহত্তর চট্টগ্রাম জেলা শাখার কমিটি গঠন করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ নভেম্বর ২০১৩ইং রোজ শনিবার জার্নালিস্ট হেল্প সেন্টার ও সাংবাদিক ঐক্য পরিষদ এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আজগর আলী মানিক, জার্নালিস্ট হেল্প সেন্টার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুজ্জামান বিদ্যুৎ, মহাসচিব, কেন্দ্রীয় কমিটি জার্নালিস্ট হেল্প সেন্টার।
এছাড়াও উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন হাসানুজ্জামান বাবু এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক লাভলি আক্তার।
উক্ত মতবিনিময় সভার সভাপতি, প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের মহামূল্যবান বক্তব্য রাখেন।
সাংবাদিকদের কল্যানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিলো জার্নালিস্ট হেল্প সেন্টার ও সাংবাদিক ঐক্য পরিষদ। ২০১৯ সালে ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে এই সংগঠন এগিয়ে চলেছে।
দেশের ক্রান্তিলগ্নে এবং মহামারী করোনাকালীন সময়ে সাংবাদিকদের সঙ্গে সর্বদা প্রফুল্লচিত্তে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠন।
সুবিধাবঞ্চিত ও চাকরিচ্যুত তথা অসহায় সাংবাদিকদেরকে আর্থিক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিকদের সাহায্য সহযোগিতা ও সহমর্মিতার সাথে নিঃস্বার্থ ভাবে সেবা করে যাওয়ার প্রয়াসে প্রতিষ্ঠিত হয়েছিলো জার্নালিস্ট হেল্প সেন্টার।
২০১৭ সালে প্রতিষ্ঠা করেন আজগর আলী মানিক, মহাসচিব মনিরুজ্জামান বিদ্যুৎ। তারা জানালিস্ট হেল্প সেন্টার'র নামে করোনা কালীন সময়ে সারা বাংলাদেশের সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন এই সংগঠনটির মাধ্যমে। বিভিন্ন রকম খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন এই সংগঠন এর মাধ্যমে। সুবিধাবঞ্চিত সাংবাদিকদের মাঝে সবসময় হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে আছে জার্নালিস্ট হেল্প সেন্টার।
আর তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে কমিটি দেওয়া হয়েছে আজ শনিবার থেকে।
উক্ত কমিটিতে বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, সভাপতি হাসানুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয় ।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা আজগর আলী মানিক বলেন, সারা বাংলাদেশের সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ক্ষমতা ইনশাল্লাহ রয়েছে। আপনারা দোয়া করবেন আপনাদের পাশে থাকব।
মহাসচিব মনিরুজ্জামান বিদ্যুৎ বলেন, আপনারা সবাই অবগত আছেন যে জার্নালিস্ট হেল্প সেন্টার সিটিজি টাইম টিভি ও জাতীয় দৈনিক আই বার্তার বৃহত্তর চট্টগ্রাম শাখার সাংবাদিকদের উদ্যোগে ২১ জন সাংবাদিক সদস্যবৃন্দ নিয়ে একটি নতুন কমিটি হলো
আলহামদুলিল্লাহ। ইতিমধ্য আমাদের নতুন কমিটির ২১ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন আমাদের সাথে। আমরা আমাদের সংগঠনে আরও জনবল বাড়াতে নিয়োগ দেবো সদস্য।
২১ জন বিশিষ্ট কমিটিতে যারা আছেন তারা হলেন, সভাপতি হাসানুজ্জামান বাবু, সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম , যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রফেসর নাজেম উদ্দিন, অর্থ সম্পাদক মাহবুব আলম, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল, ক্রিড়া সম্পাদক মোহাম্মদ সালেহ, মহিলা বিষয়ক সম্পাদক লাভলী আক্তার, সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন, আপ্যায়ন সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মতি ত্রিপুরা, সমাজ কল্যান সম্পাদক সাপনাজ আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মিজানুল কদর, নির্বাহী সদস্য সাদিয়া ছাদেক, নির্বাহী সদস্য মোঃ কফিল।
পর্যায়ক্রমে সারা বাংলাদেশে কমিটি দেওয়া হবে। চট্টগ্রাম থেকে শুরু হলো প্রথম কমিটি। পরবর্তীতে সারাদেশে কমিটি দেওয়া হবে। যারা কমিটিতে যুক্ত হতে আগ্রহী তারা অতিসত্বর মহাসচিব ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করুন। এছাড়াও যারা বিভিন্ন জেলা থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন, তারাও এই কমিটিতে যুক্ত হতে পারবেন।
উক্ত কমিটিতে চারজনের ভিত্তিতে একাউন্ট করা হবে। ঐ একাউন্টে প্রতি মাসে ১হাজার টাকা করে সাংবাদিকদের কল্যানের জন্য জমা থাকবে। এরপর বক্তারা তাদের বক্তব্য রাখেন এবং কমিটি দেওয়ার পর সকলে একত্রিত হয়ে শপথ পাঠ করেন।
সবশেষে সভাপতির বক্তব্যের শেষে মতবিনিময়ের সভার সমাপ্তি ঘোষণা করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত