রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩ এএম
এনামুল বিশেষ,,,,,, প্রতিনিধি,,,,টাংগাইল বিগত ইং ২৮/১০/২০২৩ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকায় সখিপুর থানাধীন কালমেঘা জনৈক সোরহাব মিয়ার বাড়ির উত্তরে সরকারি আকাশমনি বাগানের ভিতরে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা অটোরিক্সা চালক আমিনুল ইসলাম কে হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে কাঠ বাগানের ভিতরে লাশ ফেলে রেখে তার মালিকানাধীন অটোরিক্সা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ সংক্রান্তে সখিপুর থানার মামলা নং-১১, তারিখ-২৯-১০-২০২৩ খ্রি. ধারা-৩০২/২০১/৩৯৪/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলার ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল এর সার্বিক তত্ত্বাবধানে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার লক্ষে ডিবি, টাঙ্গাইল ও সখিপুর থানা পুলিশ এর সমন্বয়ে একটি চৌকস টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে। মামলার ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে আসামী ০১। শরিফা আক্তার শিল্পী (৩৬), পিতা- মৃত আবুল হোসেন , স্বামী- মনিরুল হোসেন রতন, গ্রাম- মধ্য গোপালরায়, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট কে ০৩/১১/২০২৩ খ্রিঃ রাত ০০:৩০ ঘটিকায় জিএমপি গাজীপুরের কাশিমপুর থানাধীন ঢালাইসিটি এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর দেওয়া তথ্য মোতাবেক আসামী ০২। বাহার হোসেন কাজল মোল্লা ওরফে হুমায়ুন কবির হেলাল (৫৭), পিতা- মৃত এনামুল হক, মাতা- রহিমা খাতুন, গ্রাম- হোগলা, থানা- কাউখালী, জেলা- পিরোজপুর ও আসামী ০৩। মোঃ খোকন মিয়া (৩৬), পিতা- মোঃ আঃ রহমান মিয়া, মাতা- মৃত ভানু, সৎ মাতা- শিরিনা আক্তার, গ্রাম- ঘেচুয়া (শান্তিনগর রকমানের বাড়ি), থানা- সখিপুর, জেলা- টাঙ্গাইলদ্বয়কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকায় হতে কে ০৩/১১/২০২৩ খ্রিঃ রাত ০১:৫০ ঘটিকায় গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের দেওয়া তথ্য মোতাবেক আসামী ০৪। মোকলেছুর রহমান @ মুকুল (৫৪), পিতা- মৃত সালাম খান @ সালামত খাঁ, মাতা- মৃতঃ সখিনা খাতুন, গ্রাম- দত্তের গাঁও ভিটি পাড়া, থানা- শিবপুর, জেলা-নরসিংদী কে জিএমপি গাজীপুরের কাশিমপুর থানাধীন ল্যাব ওয়ান হাসপাতালের সামনে থেকে ০৩/১১/২০২৩ খ্রিঃ সকাল ০৮:০৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত হতে মামলার ঘটনায় লুন্ঠিত ০১টি অটোরিক্সা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে অটোরিক্সা ছিনতাই ও হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করার সকল কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় দীর্ঘদিন একই পদে আরিফ মাহমুদ ঘুষ দাবি, ফাইল আটকে রাখা, কোয়ার্টার ও ম... বিস্তারিত
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জায়গা ব্যবহারের অভিযোগ, সাইনবোর্ড ঘিরে প্রশ্ন নিজস্ব প্রতিবেদক: একটি জ... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত