সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৯ এএম
শার্শা উপজেলা প্রতিনিধি, মো সালাউদ্দিন গ্রেফতারকৃত আসামী যশোর জেলার অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের মোঃ মতলেব মোল্যার ছেলে রুবেল হোসেন মোল্যা। র্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০১৩ সালের ১১ নভেম্বর অভয়নগর উপজেলার বর্ণী এলাকায় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের মামা শাহাদাৎ হোসেন বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় রুবেল হোসেন মোল্যাসহ ৫/৬ জনকে। আদালত রুবেল হোসেন মোল্যাকে জামিন দেন। কিন্তু জামিনে থাকা অবস্থায় তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে হত্যা মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের সাজা প্রদান করেন এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, আসামি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রুপদিয়া এলাকায় আত্মগোপনে আছে। গতকাল রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে ন্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, তিনিসহ কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলকে হত্যা করে ধানের ক্ষেতের মধ্যে ফেলে দেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত