সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২ এএম
ঠাকুরগাঁও প্রতিনিধি। হেমন্তের আগমনে আগাম শীতের জানান দেয় শীতের বার্তা,এরই মধ্যে পিঠাপুলির স্বাদ নিবে না বাঙ্গালী, তা কি করে হয়। রাস্তার ধারে পিঠা পুলির দোকানের পশরা সাজিয়ে বসে আছে পিঠা বিক্রেতারা। এমনটাই লক্ষ্য করা যায় হরিপুর উপজেলায়, বনগাও বাজার, জাদুরানী, কাঠালডাঙ্গী ভাতুড়িয়া বাজার, বিভিন্ন বাজারে সন্ধ্যা ঘনিয়ে এলে সারি সারি রাস্তার মোড়ে পিঠা পুলির দোকান গুলোতে সাজানো আছে হরেক রকমের পিঠা, যেমন, ভাপা পিঠা,চিতই পিঠা,পাটিসাপটা, চন্দ্র পুলি,তেলপিঠা,কালাই রুটি, আরো নাম না জানা হরেক রকমের পিঠা। পিঠা বিক্রেতা সহরবানু জানান,প্রতিবছর আমি শীতের সময় পিঠা বিক্রি করি প্রতিদিন সন্ধ্যা এবং সকাল বেলা অনেক লোক ভির করে পিঠার স্বাদ নেওয়ার জন্য। সাধারণত ভাপা পিঠা ১০টাকা চিতই পিঠা ও১০টাকা মাত্র সুলভ মুল্যে এসব পিঠার স্বাদ নিতে পেরে ক্রেতারাও খুব খুশি। হরিপুরের, জাদুরাণী, বনগাঁও বাজার, সুন্দরী মৌড় বাজার, মশানগাও,চৌরঙ্গী, কাঁঠাল ডাংগী, ভাতুড়িয়া, বাজার গুলোর রাস্তার মোড় গুলোতে পিঠার স্বাদ নিতে ভির জমাচ্ছে সাধারণ মানুষ। পিঠা বিক্রেতা খতেজা জানায়, ভাপা পিঠা তৈরি করতে সাধারণত চালের গুড়ো কোরা নারকেল, খেজুরের গুড় প্রয়োজন হয়, আর চিতই পিঠা বানাতে প্রয়োজন পড়ে চালের গুড়ো আর গুড়, ভাপে সিদ্ধ করে তৈরি করা হয় ভাপা পিঠা। ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসা মোঃ মাসুদ রানা ও মতিউর রহমান জানান, অনেক দিন পর গ্রামের বাড়ি বেড়াতে এসেছি , গ্রামীন জীবন আর পিঠার স্বাদ নেওয়ার মজায় আলাদা ।বাজার গুলো ছাড়ায় ও গ্রাম গুলো ঘুরে দেখা যায় গ্রামের আনাচে কানাচে গড়ে উঠেছে ছোট ছোট পিঠা পুলির দোকান ছোট বড় সবাই মজা করে পিঠা খাচ্ছে, পিঠা খেতে আসা রাজু আহমেদ ও গোলাম রাব্বানী জানায় হেমন্তের নতুন চালের পিঠার মজাই আলাদা।কালাই রুটি পিঠা বিক্রেতা আকবার আলী জানায় প্রতিদিন আমি রুটি ও বিক্রি করে৩০০-৪০০টাকা আয় করি, তাছাড়া প্রতিদিনই নতুন রুটি ও পিঠার স্বাদ নিতে ক্রেতারাও দোকানে ভির জমায়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত