সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২ এএম
বিশেষ প্রতিনিধি সোহেল:
'স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য যুব র্যালী, শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজীর সভাপতিত্বে বাউফল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে
যুবসমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে জয় লাভের পর থেকে যুব সমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি, বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন যুবঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে। যুবদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া , উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী, প্রেসক্লাব বাউফলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল প্রমূখ। অনুষ্ঠান শেষে হাঁস ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়, এছাড়াও জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত