শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ০২:২৫ এএম
রিয়াজ উদ্দিন মাসুম সীতাকুণ্ড উপজেলা বিশেষ প্রতিনিধি স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য ১লা নভেম্বর বুধবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ, অনুষ্ঠান উদ্বোধন, যুব র্যা লী, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী, সংগঠক, উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ, সগঠন ভিত্তিক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তার (মিনা) ও যুব সংগঠক স্বপ্নীল সোহেলের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। সম্মানিক অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুর উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো: শওকত আলী জাহাঙ্গীর, বারৈয়ারয়ালা ইউপি চেয়ারম্যান মো: রেহান উদ্দীন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো: নাজীম উদ্দীন, সীতাকুণ্ড প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন অনিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ আলম। এতে আরও বক্তব্য প্রদান করেন তরুণ উদ্যোক্তা আয়েশা আক্তার, যুব সংগঠক শেখ সাইফুল ইসলাম রুবেল, এনজিও সংস্থা আনন্দ এর এমএ কুদ্দুস, স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার এন্ড ফোকাল পারসোন (এডভোকেসি) মোহাম্মদ আলী শাহীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মাধব চন্দ্র মজুমদার, ৬ জন যুব উদ্যোক্তা যুব ঋণ গ্রহণ করেন। ৯ জন শ্রেষ্ঠ সফল আত্নকর্মী, সংগঠক, সংগঠন, উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ করা হয়। রিয়াজ উদ্দিন মাসুম সীতাকুণ্ড উপজেলা বিশেষ প্রতিনিধি
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত