সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২ এএম
কাওসার আহমেদ, (ঢাকা প্রতিনিধি) আয়কর মেলা নিয়ে সাধারণ করদাতাদের মধ্যে ব্যাপক আগ্রহের কারণ, মেলায় হয়রানি ছাড়াই রিটার্ন জমা দেওয়া যেত। তাছাড়া একই জায়গায়ই রিটার্ন ফর্ম পূরণ থেকে শুরু করে কর পরিশোধের টাকাও জমা দেওয়া যেত। কর কর্মকর্তারাও মেলায় কর দিতে আসা করদাতাদের বেশ সহযোগিতা করতেন। কিন্তু কর সার্কেলে রিটার্ন জমা দিতে করদাতাদের বেগ পোহাতে হয়। কর সার্কেলের নিচে স্থান সংকুলানের অভাব, করের টাকা জমা দিতে ব্যাংকে ছোটাছুটি এবং রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র পেতে পরবর্তী সময়ে সার্কেলে যেতে হয়। সূত্র জানায়, ইতোমধ্যে সেবা মাস উদ্যাপনের প্রস্তুতি নিতে কর অঞ্চলগুলো জানিয়ে দেওয়া হয়েছে। কর অঞ্চলগুলো নিজ নিজ অফিসের নিচে প্যান্ডেল বা অফিসে নির্ধারিত স্থানে বুথ স্থাপন করে আলাদাভাবে রিটার্ন জমার ব্যবস্থা করবে। সেই বুথে রিটার্ন জমা নেওয়া হবে। কর পরিদর্শকসহ সব অফিসারকে মেলার মতো করদাতাদের সেবা দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এনবিআর থেকে। এক্ষেত্রে কোনো গাফিলতি বা হয়রানির প্রমাণ পাওয়া গেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। অবশ্য আয়কর দিবস উদ্যাপন এবং সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে এনবিআর। এ লক্ষ্যে একাধিক কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া প্রতিবারের মতো এবারও জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণিতে ১৪১ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা দেওয়া হবে। সাধারণ করদাতাদের মাঝে আগ্রহ থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবারও আয়কর মেলার আয়োজন করছে না। এর পরিবর্তে সেবা মাস (১-৩০ নভেম্বর) উদযাপন করা হবে। সেবা মাসে মেলার আবহে করদাতারা যেন রিটার্ন জমা দিতে পারেন, সে বিষয়ে এনবিআর ইতোমধ্যে কর অঞ্চলগুলোকে নির্দেশনা দিয়েছে। করদাতাদের সুবিধার্থে কর অঞ্চলগুলোয় রিটার্ন গ্রহণ বুথ, ফর্ম বিতরণ, হেল্প ডেস্কসহ সব ধরনের সেবা দেওয়া হবে। জাতীয় আয়কর দিবস উদ্যাপনে গঠিত কমিটির সভার কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত