আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

sub-editor    ০৬:২৭ পিএম, ২০২৩-১০-২৬    38

আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

আবু বকার সিদ্দিক হিরা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ। ইউনিসেফ, ডিজিএইচএস ও এনসিডিসি’র সহযোগিতায় খুলনা জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহের এবারের প্রতিপাদ্য ছিলো ‘ শৈশব হোক সীসা দূষণমুক্ত’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় পরিচালক বলেন, সীসার প্রভাবে শিশুর বুদ্ধি বৃত্তিক বিকাশ বাঁধাপ্রাপ্ত হয়। সীসা সবচেয়ে বড় ক্ষতি করে শিশুদের। প্রায় ৭০ শতাংশ বুদ্ধি বৃত্তিক পঙ্গুত্ব সীসার ফলে হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। সীসা দূষণের ফলে বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত প্রায় দুই লাখ মানুষ অকালে মারা যাচ্ছে। একই কারণে দেশে শিশুদের আইকিউ কমে যাচ্ছে, যার ফলে বুদ্ধি প্রতিবন্ধী হবার ঝুঁকি বাড়ছে। বড়দের পাশাপাশি শিশুরা বেশি আক্রান্তের শিকার হয়। সীসা প্রতিরোধ করতে হলে সচেতনতার কোন বিকল্প নেই। খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, খুলনা ইউনিসেফের চীফ মোঃ কাউসার হোসেন, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএসএম নাজমুল আহসান, বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, ইউনিসেফের ফিল্ড অফিসার সুফিয়া আক্তার, ইউনিসেফের শিক্ষা অফিসার সাজিদুর রহমান প্রমুখ। সীসা দূষণ প্রতিরোধের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান। সভায় জানানো হয়, পৃথিবীর এক তৃতীয়াংশ শিশু সীসা দূষণের শিকার হয়। সীসা দূষণ সংক্রান্ত রোগের প্রভাব ব্রংকিয়াল এজমা থেকে ২০ গুণ এবং ক্যান্সার থেকে একশত ২০ গুণের বেশি। সকল রোগের মধ্যে এক শতাংশ রোগ সীসা দূষণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে হয়ে থাকে। মহিলা ও শিশুরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। সারা দেশ জুড়ে সীসা দূষণের বিভিন্ন কারণের মধ্যে অবৈধ ব্যবহৃত লেড এসিড ব্যাটারী, রিসাইকেল সাইট, অধৈব ব্যাটারী প্রস্তুতকারক, বিভিন্ন শিল্প কারখানা, বাড়িঘরে ব্যবহৃত বিভিন্ন ধরণের সীসাযুক্ত রং, বাচ্চাদের খেলনা, রিসাইকেল্ড স্ক্র্যাপ থেকে তৈরি এলুমিনিয়ামের তৈজসপত্র ইত্যাদি। বাংলাদেশের শিল্প কারখানায় তদারকির অভাব সীসা দূষণের একটি বড় কারণ। সীসা প্রতিরোধ করতে হলে বাড়ির আশপাশে এর উৎস খুঁজে বের করা, সীসা যুক্ত তৈজসপত্র/রং/খেলনা ব্যবহার বন্ধ করা, গর্ভবর্তী মহিলা ও শিশুদের সীসার উৎস থেকে দূরে রাখা, স্বাস্থকর এবং ভিটামিনযুক্ত খাবার বেশি খাওয়া, নিরাপদ পানি পান করা, খালি পায়ে না হাটা, আসবাবপত্র, মেঝে নিয়মিত পরিস্কার করা, সীসাযুক্ত পেট্রোল, রং, মোড়ক, খেলনা ইত্যাদি আমদানি ও বিক্রি নিরুৎসাহিত করা এবং বিকল্প খুঁজে বের করা উচিৎ। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সীসার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। এছাড়া সরকারি-বেসকারি সংস্থা, উন্নয়ন সংস্থার সকলে মিলে সীসা দূষণ প্রতিরোধে কাজ করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে সীসা প্রতিরোধ করা সম্ভব। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ