সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৮ এএম
মথি ত্রিপুরা( বান্দরবান )রুমা প্রতিনিধি : বান্দরবান থানচিতে রেমাক্রি ইউনিয়নের খুমি সম্প্রদায়ের এক নারীসহ তিন জন নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুপুরে তিন্দু বড় পাথর এলাকা থেকে এক নারী মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তি রেমাক্রি ইউনিয়নে অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমির মেয়ে লংরে খুমি (২১)। স্থানীয়রা জানান, গতকাল বুধবার (২৫ অক্টোবর) সকালে ছোট মদক অংলে খুমি পাড়ার থেকে ৯ জন যাত্রী নিয়ে নৌকা করে রেমাক্রি বাজারে বাজার করতে আসেন। পরে বিকালে বাড়ি ফেরার পথে রেমাক্রি ইউনিয়নের আদা পাড়া এলাকায় পৌছাঁলে উজান থেকে নেমে আসা সাঙ্গু নদীর পানির আকস্মিক বেড়ে যাওয়ায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের সাথে ধাক্কা লাগলে নৌকাটি পানিতে ডুবে যায়। পরে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে থানচি থানা ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন উদ্ধারের অভিযান চালিয়ে লংরে খুমি (২১) নামে এক মহিলা মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় এখনও আরও ২ জন নিখোঁজ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা: আবুল মনসুর বলেন, নৌকা ডুবি ঘটনায় এক মহিলা মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জনের মরদেহ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত