সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৮ এএম
মোঃ শফিকুল ইসলাম লাম বান্দরবান ঃ বান্দরবানের লামায় সামাজিক চাঁদা নিয়ে ত্রিমুখী সংঘর্ষে বর সহ ১৭ জন আহত হয়েছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে । ঘন্টা ব্যাপী মারামারিতে অত্র এলাকার সমাজের সর্দার বর ও কনের মা বাবা সহ তিন পক্ষের ১৫ থেকে ২০ জন মত আহত হয়েছে। এদের মধ্যে ৯ জন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৫ জন কে ভর্তি ও অন্য ৪ জন কে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়। বরের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা আলীকদম হওয়াতে অনেকে আলীকদম চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন বর নাজমুল ইসলাম। বুধবার (২৫ অক্টোবর )বিকেল ৫ টায় লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে ১ নং ওয়ার্ড পূর্ব শিলেরতুয়া গ্রামে কনের নিজ বাড়িতেই এই ঘটনা ঘটে। এই ঘটনা শুনার সাথে সাথে তাৎক্ষণিক লামা থানার ২০ জনের একটি টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ সময় পুলিশ এক এক করে আহত ব্যক্তিদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে । কনের বাবা মোঃ হাসান ও প্রতিবেশী মোবারক হোসেন জানান আলীকদম উপজেলা সদরের বাজার পাড়া এলাকার মোঃ শাহজাহান এর ছেলে মোঃ নাজমুল ইসলামের সাথে আমার মেয়ে ইয়াছমিন আক্তার ( ১৮) বিবাহ টিক হয়। আজ বুধবার পূর্ব শিলেরতুয়া মেয়ের নানার বাড়ি থেকে আনুষ্ঠানিক ভাবে মেয়েকে তুলে দেয়া হচ্ছিল । ইতিমধ্যে বেশিরভাগ মেহমান খাওয়া-দাওয়া শেষ করেছে , কিছু মেহমান খাচ্ছিল । অত্র এলাকার মৌলভী ডেকে বর ও কনের উপস্থিতিতে বিবাহ বন্ধনের কার্যক্রম শুরু হয়। এ সময় কথা উঠে সামাজিক রীতিনীতি ও চাঁদার কথাবার্তা , তখন এক পর্যায়ে উত্তেজিত হয়ে কনের বাবা বলেন এলাকার মুরুব্বী সাইফুল ইসলাম সহ সামাজিক চাঁদার বিষয়ে কথা হয়েছে। এক পর্যায়ে কথা কাটাকাটির সময় আব্দুল মন্নান বলেন আমি পূর্ব শিলেরতুয়ার সর্দার , আমি ছাড়া অন্য জন কি ভাবে সমাজের চাঁদা নির্ধারণ করবে । এ সময় কনের বাবা সাথে কথা কাটাকাটি হলে হঠাৎ এক পর্যায়ে বর ও কনের পক্ষের বেশ কয়েকজন লোক মিলে অতর্কিতভাবে সর্দার মান্নানের গায়ে হাত তোলে । অত্র এলাকার সামাজিক অনুষ্ঠান হিসেবে সেখানে সর্দার মন্নানের ছোট ভাই মোঃ রফিক উপস্থিত ছিলেন , সে প্রতিবাদ করায় তাকে ও ব্যাপকভাবে মারধর করা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রচন্ড উত্তেজনা বিরাজ করে ও অত্র সমাজের ৬০ ৭০ জন লোক এসে বর এবং কনে পক্ষের লোকজনদের ধাওয়া করে। এতে করে কনের পরিবারের আয়োজন করা প্রচুর খাবার নষ্ট হয় । সমাজের লোকজনদের উত্তেজনা ও স্থানীয়দের হামলার ভয়ে আলীকদম থেকে আসা মেহমান ৫ - ৬ টি মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী শিলেরতুয়া নয়াপাড়া গ্রামে আশ্রয় নেয়। এ সময় শিলেরতুয়া গ্রামের রজ্জব আলীর ছেলে মোঃ শফি নেতৃত্বে ২০ -৩০ জন লোক দেশীয় অস্ত্র লোহার রোড লাঠি হাতে তাদেরকে ধাওয়া করে নয়া মারমা পাড়া দক্ষিণে ঠান্ডাঝিরি স্থানে ব্যাপক মারধর করে । এ সময় স্থানীয় থেকে ধরে মেহমান সহ অনেক লোক আহত হয় । পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন । আহতরা হলেন, অএ সমাজের সমাজসেবক আব্দুল মন্নান( ৫০ ) তার ছোট ভাই মোঃ রফিক (৪০) ,সাইফুল ইসলাম ( ৫২) ,বর নাজমুল হোসেন (২২) ,কনের বাবা মোঃ হাসান ( ৫০) কনের মা সালমা বেগম (৪২) ,বর পক্ষের মোঃ বাদশা মিয়া (২৬), মোঃ রবিউল (১৮), মোঃ ঈমাম মেহেদী (২০), এরফান (২২) , ইমরান ( ১৯) , রেজিয়া বেগম (৬২) , মনি আক্তার ( ৫০) ,মোজাম্মেল (২২) , সাঈম (১৭) ও পূর্ব শিলেরতুয়া এলাকার মোঃ ইউসুফ ( ৩০) মোঃ আবু দাউদ (৪২) । কনের মা সালমা বেগম বলেন এই এলাকার সবাই ডাকাত, আর মেয়ের মামা বলেন মন্নান এই ঘটনার সূত্রপাত করায়। গুরুতর আহত মোহাম্মদ রফিক বলেন , আমার বড় ভাই মান্নানের সাথে সামাজিক চাঁদার বিষয়ে কথা হচ্ছিল , এমন সময় বরপক্ষের লোকজন হঠাৎ আমার বড় ভাই মন্নানের উপর উত্তেজিত হয়ে আক্রমণ চালায় এবং গায়ে হাত তোলে। একপর্যায়ে তারা আমাদের তিনজনকে মেরে আমার স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে এরপরে এলাকার লোকজন এ বিষয়ে জানতে পারলে পরবর্তীতে ওখানে কি ঘটনা ঘটে এ বিষয়ে আমি কিছু অবগত নই । লামা থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ শামীম বলেন আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিন জন কে থানায় নিয়ে এসেছি । আহত রোগীদের কে লামা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে । ঘটনার পরবর্তীতে কনে কে তার বাবা-মায়ের উপস্থিতিতে বরের গাড়িতে তুলে দেয়া হয় , এবং তারা নতুন বউকে নিয়ে সুস্থ ভাবে চলে যায় । ক্ষতিগ্রস্ত লোকজন যদি থানায় মামলা দায়ের করলে পদক্ষেপ নেয়া হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত