মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১ পিএম
মোং সেলিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা উৎসব দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শনিবার (২১ অক্টোবর) রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা শ্রী শ্রী লোকনাথ গীতা স্কুলের সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ে করেন চট্টগ্রাম ১৩ আসনের এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এসময় তিনি বলেন, মা দূর্গা যেহেতু এবার ঘোড়ায় চড়ে এসেছেন এবং ঘোড়ায় চড়ে ফিরে যাবেন সেহেতু বিশ্বমন্ডলের জন্য কল্যাণ বয়ে আনবেন। আমরা জানি ঘোড়া খুব শক্তিশালী প্রাণী। নিশ্চয়ই সকলের জন্য মঙ্গল বয়ে আসবে। আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক কাজ গুলো বিশ্বাস করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার ডাক দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ। শুভেচ্ছা বিনিময়ে কালে চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ ভূমিমন্ত্রী বলেন, যখনই জাতীয় নির্বাচন সামনে আসে স্বাধীনতা বিরোধী চক্ররা জেগে ওঠে অসম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে। কারণ তারা জানে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে এই আওয়ামী লীগ মানুষের ভাগ্যের পরিবর্তন করে। সেটা কথায় নই কাজেই প্রমাণ পেয়েছে বারবার। ১৫ বছরের ক্ষমতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মা ভাতা, পঙ্গু ভাতাসহ বিভিন্ন ভাতার মাধ্যমে সাধারণ মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায় আমরা তাই করছি। সুতরাং আওয়ামী লীগ যতদিন থাকবে এই দেশের ততদিন শান্তিতে থাকবে। পরে ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পরে মাননীয় প্রধানমন্ত্রী কেপিজেড মাঠে জনসভা করবেন। সেখানে পরিবার নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানান মন্ত্রী। পূজামণ্ডপে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল বাসায় মোহাম্মদ ফখরুজ্জামান মহোদয় পরিদর্শন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো মামুনুর রশীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার, ওসি দুলাল মাহমুদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দার, সম্পাদক সেলিম হক, মন্দির প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার শীল পূজা উদযাপন পরিষদের সাধারণত সম্পাদক এবং শ্রী শ্রী লোকনাথ গীতা স্কুল সভাপতি শ্রী রাজীব শীল, সহ সভাপতি শ্রী মিন্টু শীল, সাধারণ সম্পাদক শ্রী সত্যরাম শীল, , সহ-সাধারণ সম্পাদক শ্রী সমীর শীল, অর্থ সম্পাদক শ্রী টিপন শীল সাংগঠনিক সম্পাদক শ্রী নির্মল শীল, হিসাব রক্ষক শ্রী সুকুমার শীল, প্রচার সম্পাদক শ্রী বিজয় শীল, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত