মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১২ পিএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মৌচাক, তেলিরচালা, কোনাবাড়ী এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা সাড়ে ৩টা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবি, যাদের বেতন ৭ থেকে ৮ হাজার টাকা, তাদের ২৩ হাজার টাকা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত সোমবার থেকে আন্দোলন করে আসছেন শ্রমিকরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত