শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ০৩:২২ এএম
বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র কমিশনারঃ আবু বকার সিদ্দিক হিরা খুলনা বিভাগীয় প্রধান আজ ২৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় সোনাডাঙ্গা মডেল থানাধীন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, খুলনায় বিভাগীয় প্রশাসন ও খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ; পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা; খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা; খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার ইয়াসির আরেফীন; বিভাগীয় ক্রীড়া সংস্থা খুলনার সাধারণ সম্পাদক জনাব এস এম মোর্ত্তজা রশিদী দারা; খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ্যাড. সাইফুল ইসলাম; জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা ও বরিশাল বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ আবুল হোসেন হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে মহান যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং আমরা স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২৩ এর আয়োজন একটি চমৎকার উদ্যোগ। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অত্যন্ত মেধাবী ফুটবলার ছিলেন এবং রাজনৈতিক সংগঠকের বাহিরে তিনি ক্রীড়া সংগঠক ও ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা ও সবসময় ক্রীড়াকে পৃষ্ঠপোষকতা করেন। তার উদ্যেগেই ২০১৭/১৮ সালে প্রথমবারের মত জাতীয় পর্যায়ে মাধ্যমিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এবং বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। আমরা সবাই জানি ক্রীড়া সংস্কৃতি একমাত্র জায়গা যেখানে ক্রীড়া সংস্কৃতি চর্চার মাধ্যমে বর্তমান প্রজন্মকে কিশোর গ্যাং এবং মাদক থেকে দূরে রেখে সুস্বাস্থ্যের অধিকারী ও চারিত্রিক গুণাবলী সম্পন্ন একটি সুন্দর জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব। খেলা ধুলার মাধ্যমে এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের সমাজটাকে সত্যিকার অর্থে সকল প্রকার সন্ত্রাস মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত এবং উন্নত,সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশা জানিয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ তবিবুর রহমান। অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব ইমদাদুল হক; সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মমতাজুল হক এবং খেলোয়াড়বৃন্দ।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত