মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১ পিএম
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল্লাহ আল মামুন। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে কয়রা সাংবাদিক ফোরামের অফিসে মতবিনিময় অনুষ্ঠিত হয়।আ.লীগ নেতা এস এম সাইফুল্লাহ আল মামুন কয়রা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সানা ইউনুছুর রহমানের এক মাত্র ছেলে।উপকূলীয় কয়রা ও পাইকগাছা উপজেলায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা আছে। মত বিনিময় সভায় সাইফুল্লাহ্ আল মামুন বলেন,আমার বাবা দাদা সকলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত ছিল।কয়রায় আ.লীগের দুর্দিনে আমার পরিবার হাল ধরেছে।আমি আ.লীগ সরকারের উন্নয়ন কয়রা ও পাইকগাছায় উপজেলায় তুলে ধরতে ব্যাপক গণসংযোগের কাজ করেছি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থী হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমি কোন ক্যান্ডিডেট না,যদি দল ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে বলেন তাহলে নির্বাচন করবো। এসময় উপস্থিত ছিলেন কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবির হোসেন,সাংবাদিক মোক্তার হোসেন,আব্দুল্যাহ আল জুবায়ের,বায়জিদ হোসেন,আতাউর রহমান তুহিন,আসিফ সিদ্দিকী,আব্দুল আলিম সহ জেলা যুবলীগ নেতা কনক সরকার, মো. তরিকুল ইসলাম সাগর, মেহেদী হাসান রনি, মোহসিন রেজা, আয়ুব আলী, মাকসুদুল আলম, মারুফ বিল্যাহ, শহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য,খুলনা জেলার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী 'মদিনাবাদ সানা পরিবারে' সাইফুল্লাহ্ আল মামুনের জন্ম। তাঁর পিতার নাম এস, এম, ইউনুছুর রহমান,সানা ইউনুস নামে সুপরিচিত ছিলেন।তিনি কয়রা উপজেলা আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত