সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেসের রুট পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ

sub-editor    ০৩:৩৩ পিএম, ২০২৩-১০-২৫    106

সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেসের রুট পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ

পাবনা জেলা প্রতিনিধি লাবলু বিশ্বাস সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেসের রুট পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস ও যশোরের বেনাপোল-ঈশ্বরদী- ঢাকা রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফরমে ‘আমরা ঈশ্বরদীবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা জানান, ঈশ্বরদী একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংসন স্টেশন। এতদিন সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ঈশ্বরদী স্টেশন হয়ে ঢাকা চলাচল করতো। একইভাবে বেনাপোল এক্সপ্রেস ট্রেন যশোরের বেনাপোল থেকে ঈশ্বরদী হয়ে ঢাকা চলাচল করতো। ঈশ্বরদী ও পার্শ্ববর্তী এলাকার কয়েকশ মানুষ এ ট্রেনে চলাচল করতো। এ দুটি আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে ঈশ্বরদীসহ উত্তরাঞ্চলের মানুষ ওই দুই ট্রেনে চলাচল করতে পারবে না। আগেই ঈশ্বরদী থেকে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা উচিত ছিল। দুটি ট্রেনের রুট পরিবর্তনের ঘোষণা বাতিল করে ঈশ্বরদী হয়ে চলাচলের ব্যবস্থা করতে হবে। তা নাহলে ঈশ্বরদী থেকে ঢাকাগামী নতুন আন্তঃনগর ট্রেনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় ঈশ্বরদীবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরুর সভাপতিত্বে ও সাংবাদিক ববি সরদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, লেখক ও কলামিস্ট মোশাররফ হোসেন মুসা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সিনিয়র আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মফিকুল ইসলাম মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা যুবলীগ নেতা মিলন চৌধুরী, রেল শ্রমিকলীগ নেতা সাঈদ ইকবাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিশাত জামান অমি, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, মানবাধিকার কর্মী সালাউদ্দিন আহমেদ। সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন রুট পরিবর্তন প্রসঙ্গে পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর এই দুটি ট্রেন পদ্মা সেতু হয়ে চলাচল করবে। ফলে ঈশ্বরদী রুটের অন্য স্টেশনে এ ট্রেন চলাচলের সুযোগ নেই। দুই ট্রেনের পরিবর্তে ঈশ্বরদী বাইপাস স্টেশনে ধুমকেতু ট্রেন থামানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, এছাড়া চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হয়েছে। মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটিও ঈশ্বরদীতে যাত্রাবিরতি দেবে। পাবনা থেকে একটি ট্রেন ঢাকা চলাচলের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এটিও ঈশ্বরদী স্টেশন হয়ে চলাচল করবে। ফলে সুন্দরবন ও বেনাপোলের পরিবর্তে ঈশ্বরদী থেকে চলাচলকারীরা অন্য ট্রেনে চলাচলের সুবিধা থাকছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ