শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪০ এএম
আশরাফ হোসেন পল্টু , শ্রীপুর(মাগুরা) প্রতিনিধি
মাগুরায় শ্রীপুর উপজেলার বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চদ্র বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদ। সোমবার বিকেলে উপজেলার বকুলতলা মোড়ে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে লাঞ্ছিতকারী ওহিদুজ্জামান লিটুর বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলার ঘাসিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুল হক, টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরাফত হোসেন, তলখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম, পূর্ব শ্রীকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন বিশ্বাস, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিলা ইসলাম, বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরকারি তৌফিকুর রহমান প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদানকালে ভুক্তভোগি শিক্ষক নিমাই চদ্র বিশ্বাস জানান, গত ১ জানুয়ারি বই উৎসবে বই বিতরণের পর বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রম দেখতে যাই। এ সময় অতি তুচ্ছ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ছোট ভাই গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ওহিদুজ্জামান লিটু আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিভাবে লাঞ্ছিত করে। বিষয়টি লিখিত আকারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জকে দিয়েছি। বড়তল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনারুল ইসলাম বাবলু জানান, বিদ্যালয়টি আমার পিতার হাতে গড়া। আমাদের জমিও দেওয়া আছে। আমার পিতা প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্তমান প্রধান শিক্ষক একজন বদমেজাজী ও বিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক উপস্থিত থাকেন না। তার বদলির বিষয়ে এর আগেও আমি শিক্ষা অফিসকে অবহিত করেছি। ছাদ ঢালাইয়ের দিন বিদ্যালয়ের একজন কর্মচারিকে খাবার না দেওয়াকে কেন্দ্র করে আমার সঙ্গে প্রধান শিক্ষকের বাকবিতণ্ডা হয়। এ সময় আমার ছোট ভাই লিটু প্রতিবাদ করায় এক পর্যায়ে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এ বিষয় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবারুল ইসলাম জানান, অভিযাগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশরাফ হোসেন পল্টু,শ্রীপুর,মাগুরা, তাং ০২/০১/২৩/ মোবাঃ ০১৭১৮২৪৮৫৯৯।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত