মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১ পিএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন বাড়ানোর দাবিতে পাঁচটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টায় বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকেরা তাদের সঙ্গে একই দাবিতে বিক্ষোভে যোগ দেন। একপার্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারীরা।মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ করেছেন। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেতন বাড়ানোর দাবিতে কয়েকটি কারখানার শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ, থানা পুলিশ কাজ করছে।’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত