মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৫ পিএম
মোঃ মুকুল হোসেন (বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া)ঃ “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে" কুষ্টিয়ায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ১১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নূরুল ইসলাম মিলন (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। নূরুল ইসলাম মিলন নওগাঁ জেলার সদর থানার ভবানীপুর এলাকার আব্দুল খালেকের পুত্র। র্যাব সূত্রে জানাযায়, মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া একটি চৌকষ আভিযানিক দল গত ২১ অক্টোবর ২০২৩ তারিখে রাত ১০.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মঙ্গলবাড়ীয়া এলাকা’’ হতে ১১ বছর ০৬ মাসের সশ্রম করাদন্ড ১০০০০/-হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ০৫ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নূরুল ইসলাম মিলন কে গ্রেফতার করা হয়। উক্ত মামলার রায় প্রদানের পর থেকে তিনি কুষ্টিয়া জেলার সদর থানাধীন মঙ্গলবাড়ীয়াতে নতুন বিয়ে করে এবং জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উল্লেখ্য তাহার নামে জয়পুরহাট থানার তিনটি মামলা রয়েছে। পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব১২,সিপিসি -১,কুষ্টিয়াকে তথ্যা দিন, সন্ত্রাস অস্ত্র ও জঙ্গি মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত