শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ০৫:৩৭ এএম
মোঃ শফিকুল ইসলাম লামা বান্দরবান প্রতিনিধি ঃ বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে এফএসি নামে এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটার ৪ জনকে আটক করে দুইজনকে ৬ মাসের জেল ও দুইজনকে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার এ অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানায়, শনিবারে (২১ সেপ্টেম্বর) দুপুরে ফাইতং ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় এফএসি ইটভাটায় হাতেনাতে পাহাড় কাটার অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের অপরাধ বিবেচনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ৫ এর ১ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫/১ ধারায় জাফর আলম পিতা- আলহাজ্ব ঠান্ডা মিয়াকে ৬ মাসের জেল, মোঃ এরফান পিতা- আবুল কালামকে ৪ মাসের জেল এবং মোঃ মোর্শেদ পিতা- নুরুল আলমকে ৫০ হাজার ও আব্দুল হাকিম পিতা- ওসমাম গনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, অপরাধীদের দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জরিমানা পরিশোধ করায় দুইজনকে ছেড়ে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, ইটভাটার মালিকগণ অবৈধভাবে পাহাড় কর্তন করেছেন, যা দণ্ডনীয় অপরাধ। বিগত সময়ে তাদের সবাইকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে। তাতেও তারা সংশোধন হয়নি। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত