মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩ এএম
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম প্রতিনিধি। চট্টগ্রাম পটিয়ার উপজেলাধীন ধলঘাট ইউনিয়নে পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের মাঠে শারদীয় দুর্গা পূজা ও প্রাবরণা পূর্ণিমা উপলক্ষে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ পটিয়ার এমপি জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, এটি আমার উপহার। এটি কোন ত্রাণ নয়। আপনারা আমার ভালোবাসাটুকু গ্রহণ করুন। ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান বাবু রণবীর ঘোষ টুটুন মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামসুল হক চৌধুরী এম পি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এম এজাজ চৌধুরী ও ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুল ইসলাম বাবুল। ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন - সাধারণ সম্পাদক সরিৎ চৌধুরী সাজুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে মোঃ সেলিম, অবসরপ্রাপ্ত ব্যাংকার মিলন মিত্র, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, মোঃ আবুল মনছুর, লায়ন বাবুল কান্তি লালা, সমীর চৌধুরী, এস এম শফি, মোঃ কামাল উদ্দিন, এডভোকেট জসিম, ইউনিয়ন আওয়ামি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল আলম মল্ল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল আলম ও অশোক বড়ুয়া বাবু। আরো উপস্থিত ছিলেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি বাবু পংকজ চক্রবর্তী, ইউ পি সদস্য আবু সাইদ মল্ল, রণধীর চক্রবর্তী, সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল। ধলঘাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান, উপজেলা ছাত্র লীগের বর্তমান সহ-সভাপতি শিমুল চক্রবর্তী, ধলঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজীজ, সাধারণ সম্পাদক জুয়েল নাথ পাপ্পু, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সায়েম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মঞ্জুর মোরশেদ। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিংকি দেব, সাবেক ইউপি সদস্য সুমি দে সাথী। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে মাননীয় হুইপ মহোদয় গণমানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত