কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণঃ

কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণঃ

sub-editor    ১১:২৬ এএম, ২০২৩-১০-২২    35

কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণঃ

আবু বকার সিদ্দিক হিরা খুলনা বিভাগ আজ ২১ অক্টোবর ২০২৩ খ্রিঃ, ১১.০০ ঘটিকায় মহানগরীর খুলনা থানাধীন দোলখোলাস্থ শ্রীশ্রী শীতলা মাতা ঠাকুরাণী মন্দিরে শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়। মহাসপ্তমীর সকালে চন্ডিপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় উলু ধ্বনি দিয়ে এবং সুসজ্জিত ব্যান্ড দল বাদ্য বাজিয়ে পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানায়। শুরুতেই অনুষ্ঠানের সঞ্চালক বাংলদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার কুন্ডু খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রথমবারের মত উপহার বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহাসপ্তমীর এরকম একটি শুভ মুহূর্তে আজকে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সনাতন ধর্মলম্বী ভাই বোনদের মাঝে উপহার বিতরণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রতিবছর শরতের এই শুক্ল পক্ষকে দেবী পক্ষ বলা হয়, সেই দেবী পক্ষে কৈলাশ সরোবর থেকে দেবী দুর্গা ধরাধামে আসেন এবং সন্তানদের বর দিয়ে আবার বিসর্জনের মাধ্যমে বিজয়া দশমীতে স্বর্গে ফিরে যান। সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি শ্রদ্ধার মাধ্যমে এসময় আরাধনা করেন এবং দেবীর নিকট মাঙ্গলিক বিষয় প্রার্থনা করেন। ষষ্ঠীতে বেল পাতার মাধ্যমে পূজা দিয়ে দেবী প্রতিষ্ঠার মাধ্যমে সপ্তমীর সকালে ১৬টি উপাদান দিয়ে দেবীর অচর্ণা করা হয়। হাজার বছর ধরে এই ভূখন্ডে সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে সকল ধর্ম মতের মানুষ একসাথে বসবাস করে আসছে । আবহমানকাল ধরে পরস্পরের আনন্দ আমরা ভাগাভাগি করে নিচ্ছে। এ সময় তিনি কবি সত্যেন্দ্রনাথ দত্ত এর ভাষায় বলেন, “কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা”। তিনি আরো বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ এবং মানুষের মানবিকতাকে ধর্ম বর্ণ গোত্র দ্বারা বিভক্ত করা যায় না। প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে এবং তাদের ভালোবাসলে, তবেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। এ সময় তিনি স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” এর কথা সকলকে স্মরণ করিয়ে দেন। অবিনশ্বর স্রষ্টার কাছে সকল মানুষ সমান। সাকার নিরাকার উভয়েরই আরাধনাকারী আমরা প্রত্যেকেই পরমাত্মাকে পেতে চাই। দেবী দুর্গাকে বহুভুজা বা কাত্যয়নি শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দেবী দুর্গা যেমন অশুভ শক্তি প্রতীক অসুরকে প্রতিহত করেন তেমনি আমরা পুলিশ সদস্য যারা আছি, আমরাও সমাজে অন্যায় তিরোহিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। পরিশেষে পুলিশ কমিশনার মহোদয় উপহার গ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেওয়া উপহার গ্রহণ করে আপনারা আমাদের আনন্দিত করেছেন। তিনি আবারও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য সমাপ্ত করেন। এরপর পুলিশ কমিশনার মহোদয় অনুষ্ঠানে আগত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণের পাশাপাশি দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ নাড়ু তৈরীর উপকরণ নারিকেল ও চিনি হস্তান্তর করেন। উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) জনাব এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা; সার্বজনীন পূজা উৎসব কমিটির সাধারণ সম্পাদক শ্রী শ্যামা প্রসাদ কর্মকার-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ ।

রিটেলেড নিউজ

মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন

মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন

sub-editor

মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন  আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন

sub-editor

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন  পরম করুণাà... বিস্তারিত

রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

sub-editor

রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

sub-editor

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত

যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

sub-editor

যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত

সর্বশেষ