মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৩ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়াঃ-- কুষ্টিয়া সদর থানার স্ত্রীকে হত্যা মামলায় রনি হোসেন (৩৯) নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলামের আদালত দন্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় দেন। রায়ে কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাজার আদেশ আদালতের। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল চারমাইল এলাকার বাসিন্দা মৃত আলতাফ হোসেনের ছেলে মো. রনি হোসেন (৩৯)। এ মামলায় অপর আসামি সাজাপ্রাপ্ত রনির মা লিলি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ জুন বিকেলে স্ত্রী রত্মা খাতুনকে (৩৫) রনি তার গ্রামের বাড়ি বটতৈল চারমাইল এলাকা থেকে মার্কেট করে দেওয়ার নাম করে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় মা লিলি খাতুনের ভাড়া বাসায় নিয়ে আসেন। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রনি তার স্ত্রী রতœাকে শ্বাস রোধ করে হত্যা নিশ্চিত করেন। নেশাগ্রস্ত ও জুয়াড়ি রনির সঙ্গে দাম্পত্য কলহ ছিল রতœার। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তাঁতিবন্দ গ্রামের আজিম মৃধার মেয়ে রতœা। হত্যাকান্ডের পরদিন ১৬ জুন নিহতের ছোট ভাই মো. বিশাল হোসেন হত্যার অভিযোগ এনে রনি ও শাশুড়ি লিলি খাতুনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ আগস্ট এজাহার নামীয় দু’জনের বিরুদ্ধে অভিযোগ এনে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের চার্জশিট দেন আদালতে। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রফিকুল ইসলাম লালন জানান, স্ত্রী রতœা হত্যা মামলায় জড়িত আসামি রনির বিরুদ্ধে আনীত অভিযোগে সাক্ষ্য-শুনানি শেষে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেন আদালত। এ মামলায় অপর আসামি লিলি খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত