মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৪ এএম
------------------------------------------------------- মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-১২ (পটিয়ার) আসনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনয়ন পেতে গোপনে জোড় লবিং করছেন কেন্দ্রীয় নীতিনির্ধারক নেতাদের কাছে এবং স্ব স্ব দলীয় প্রধানের কাছে।চট্টগ্রাম-১২ পটিয়ার নির্বাচনী আসটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সবচেয়ে গুরুপূর্ণ আসন তাই এই আসনে দ্বাদশ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সংসদ ও হুইপ সামশুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক দুুইবারের এমপি জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ সহ-সভাপতি মোহাম্মদ নাসির, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, নজির আহমদ ফাউন্ডেশন চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন ও জাতীয় দলের সাবেক ফুটবলার সত্যজিৎ দাশ রুপু। দক্ষিণ জেলার গুরুপূর্ণ এই আসনে ১৯৭৩ সালে আ’লীগ থেকে নির্বাচিত হন নুরুল ইসলাম চৌধুরী, ১৯৭৯ সালে বিএনপি থেকে নির্বাচিত হন নজরুল ইসলাম, ১৯৮৬ ঐক্যজোট প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন চৌধুরী হারুনুর রশিদ, ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হন সিরাজুল ইসলাম চৌধুরী। এরপর স্বৈরচার সরকার পতনের পর ১৯৯১ সালে প্রথম নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস.এম. ইউসুফ নৌকামার্কায় নির্বাচন করে বিএনপির নেতা মরহুম শাহজাহান মন্টুর কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে নৌকার প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মরহুম মোসলেম উদ্দিন আহমদ দু"বার বিএনপির সাবেক সংসদ গাজী শাহজাহান জুয়েলের কাছে প্রথম বার পাচঁ হাজার ভোটে পরাজিত হলেও ২য় বিপুল ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন।ববর্তমানে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পর পর তৃতীয় বার নির্বাচিত হন। তিনি তার নেতৃত্বে এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম চোখে পড়ার মতো।বর্তমান আওয়ামীলীগে তৃণমূলে অন্তঃকোন্দল চরমে,এই সুযোগ কাজে লাগিয়ে বিএনপি আসনটি পুনরুদ্ধারে সক্রিয়। ১৯৯১ সাল থেকে টানা তিনবার এই আসনে হেরেছে নৌকা। ২০০৮ সালে বিএনপির সাবেক সংসদ গাজী শাহজাহান জুয়েলকে ৩৫ হাজার ভোটে পরাজিত করে শামসুল হক চৌধুরী নৌকা জয়ী হন। ২০১৪ বিএনপি নির্বাচন বর্জন করলে শামসুল হক চৌধুরী আওয়ামীলীগের গৃহপালিত বিরোধীদল খ্যাত জাতীয় পাটির প্রার্থী সিরাজুল ইসলামকে পরাজিত করে নৌকা জয়ী হন ও ২০১৮ সালে বিএনপির এনামুল হক এনাম (ধানের শীর্ষ) কে পরাজিত করে (নৌকা) শামসুল হক চৌধুরী জয়ী হন।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেরও তিনি ২০২৪ সালে চতুর্থ বারে মতো নৌকা মার্কা নিয়ে আবারও নির্বাচিত হওয়ার জন্য মরিয়া হয়ে কাজ করছেন।যদিওবা আগামী নির্বাচনে উনাকে নৌকার মনোনয়ন দিবেননা বলছেন উনার দলের একাধিক নেতা।যারা উনার বিরোধীতা করে অন্য গ্রুপের নেতা হিসাবে এলাকায় পরিচিত।তবে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা-কর্মীরা তিন ধারায় বিভক্তির প্রকাশ্য রূপ নিয়েছে। একে অপরের বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত। তারা দীর্ঘদিন গ্রুপিং,পাল্টাপাল্টি বক্তব্য ও শোডাউন ক্রমেই মাঠ সরব হয়ে উঠে। তারা দলীয় সভা-সমাবেশ ও গণসংযোগ নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন। আওয়ামী লীগ কোন্দল প্রভাব পড়েছে তৃণমূলে। আসন্ন নির্বাচনে জয় পেতে দলের নেতাকর্মীদের নিয়ে নিজ ঘর গোছাতে হবে। আ’লীগ চেষ্টা আসনটি ধরে রাখা আর বিএনপির চেষ্টা পুনরুদ্ধার।পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নসহ একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ। হুইপ শামসুল হক চৌধুরী এমপি বলেন, ২০০৮ সাল থেকে টানা তিন বার এ আসনে সংসদ হিসেবে সাড়ে ৭ হাজার কোটি টাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। পটিয়াবাসী আমার উন্নয়ন কাজে মুল্যায়ণ করবেন। মাঠে সক্রিয় রয়েছি। স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠন তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। এবারও শক্ত প্রার্থী হিসেবে এ আসনে বিপুল ভোটে জয়ী হবো। অপর দিকে যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বদিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে পটিয়ায় অপরাজনীতি চলছে। এখানে নেতৃত্ব শুন্যতা বিরাজ করছে। তৃর্ণমুল থেকে গড়ে উঠা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। উন্নয়নে জন্য রাজনীতিতে এসেছি। নৌকার হকদার হিসেবে সংসদ সদস্য নমিনেশন চাইবো এইজন্য সুদীর্ঘদিন পটিয়াতে ময়দানে মাঠে আন্দোলন সংগ্রামে সক্রিয় আছি। দুঃসময়ে দলের হাল ধরেছি। পটিয়ার হারানো গৌরব ফিরিয়ে আনব ।উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। মাঠে আন্দলোন সংগ্রামে সক্রিয়। তার নেই কোনও বিকল্প। পর পর দু'বার পৌরসভার মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রথম শ্রেনীর পৌর শহর উন্নীত এবং পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। দলীয় সভা-সমাবেশে ও গণসংযোগে সরকারের কর্মকান্ড ভোটারদের মাঝে তুলে ধরেছি। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করব। দঃ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ নাসির বলেন, ভোটারদের মন জয় করে ও কেন্দ্র ঘোষিত রাজনৈতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ ও গনসংযোগে মাঠে সরব আছি। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করব। মোহাম্মদ নাসির বলেন, জয়ের বিষয়ে শতভাগ আশা। সাবেক সংসদ বিএনপির নেতা আলহাজ্ব গাজী মোঃ শাহজাহান জুয়েল বলেন, পটিয়ায় যা উন্নয়ন হয়েছে তার বিএনপির আমলে হয়েছে। দল আমার উপর আস্থাশীল। আসনটি পুনরুদ্ধারে শতভাগ নিশ্চিত আমরা আগামী দ্বাদশ নির্বাচনে যদি বিএনপির নির্বাচনে দলীয় ভাবে অংশ গ্রহণ করেন। দঃ জেলা বিএনপির সহ-সভাপতি ও চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনাম বলেন, সরকারের মামলা-হামলা অব্যাহত থাকায় নেতাকর্মীরা বিছিন্ন হয়ে পড়েছে। বিএনপির অঙ্গসংগঠন তার নেতৃত্বের আস্থাশীল। মাঠে সক্রিয় রয়েছি। দুঃসময়ে দলের হাল ধরেছি। ২০১৮ সালে আমি বিপুল ভোটে জয় হয়েও নৌকার আমার ফল ছিনিয়ে নেই। এবারও শক্ত অবস্থানে রয়েছি। জয় নিশ্চিত। নজির আহমদ দোভাস ফাউন্ডেশন চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন বলেন, জনগণের সেবক হিসেবে রাজনৈতিতে এসেছি। দীর্ঘদিন থেকে আ’লীগের রাজনীতির কর্মকান্ডে সম্পৃক্ত থেকে খাদ্য সামগ্রী ও করোনায় অক্সিজেন সিলিন্ডার দিয়ে অসহায় লোক জনের পাশে রয়েছি।এমনকি দীর্ঘদিন থেকে ফাউন্ডেশন পক্ষ থেকে গরীব দুঃখী অসহায় লোক জনের চিকিৎসা, বিয়ে, আর্থিক সহ বিভিন্ন বিষয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি।আর জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সত্যজিৎ দাশ রুপু বলেন, গণসংযোগ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দীর্ঘদিন মাঠে সক্রিয় রয়েছি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত