মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪০ এএম
-------------------------------------- মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম প্রতিনিধি। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া দুর্গাপূজা পূজা উপলক্ষে চট্টগ্রাম-১২ নির্বাচনী এলাকা পটিয়ার জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-১২ আসনের সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল। এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ – শোক, জরা – ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।তিনি বলেন ঠিক তেমনি আমাদের বাংলাদেশ থেকেও সকল প্রকার অশুভ শক্তি বিনাশ হয়ে দেশের জনগণ একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে পাবে আবারও সেটাই হোক সনাতনী সম্প্রদায় সহ সকল জনগণের প্রত্যাশা। তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। বর্তমানে দেশের সনাতন সম্প্রদায় স্বাধীনভাবে ধর্মকর্ম দীর্ঘদিন থেকে পালন করতে পারছেনা, মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা বললেও সরকার প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক আচরণ করতে ব্যর্থ, যা সনাতনী ভাইবোনরা হাড়েহাড়ে উপলব্ধি করছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদাজিয়া নেতৃত্বে আবারও সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে তিনি বিএনপি খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপির পক্ষে থাকার জন্য সকল সনাতনী ভাইবোনদের আহবান জানান।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত