মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৫ এএম
পরিমল চন্দ্র ক্রাইম রিপোর্টার দিনাজপুর- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে জঘন্য ও নৃশংসতম শিশু হত্যাযজ্ঞের তালিকায় শেখ রাসেল, যা ১৫ আগস্ট ট্র্যাজেডির অন্যতম একটি অংশ। শুধু ঘটনা নয়, বিশ্লেষণের খোরাক ইতিহাসবিদের কাছে। বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ ফজিলাতুন নেছা, শেখ কামাল, জামাল, সুলতানা কামালসহ বঙ্গবন্ধু পরিবারের অন্য ১৭ সদস্যের সঙ্গে হত্যা করা হয় চতুর্থ শ্রেণিতে পড়া ১০ বছর ৯ মাস ২৮ দিনের এই কচি শিশুকে। তাকেও হত্যা করা জরুরি ছিল ঘাতকদের বেঁচে থাকলে একদিন শেখ রাসেলও দেশের নেতৃত্বে আসতে পারে, এই ভয়ে? শেখ রাসেল যদি এখন বেঁচে থাকত তাহলে রাজনৈতিক ভাবে তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় ও বিশ্বস্ত অগ্রদূত হত। তিনি বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে পিতার মত আদর্শবান রাজনীতিক হতেন। রাজনীতির জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতেন। বুধবার (১৮ অক্টোবর ২০২৩) জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম মিয়া। এর আগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন এমপি গোপাল। পরে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলায় “জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লেয়মেন্ট ট্রেনিং সেন্টার” এর উদ্বোধন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত জি.আর চালের ডি.ও বিতরণ, বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতানের আয়োজনে সততল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিস¤পদ উন্নয়ন প্রকল্পের অধীনে সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত