মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৪ এএম
ছাদেক উদ্দিন ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা "শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয় " প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন করা হয়েছে । মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে বিশাল র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে মিলিত হয়ে আলোচনা সভা ও শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি । এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন সহকারী কমিশনার ভূমি সারমিন জাহান লুনা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ও নার্গিস সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা, রুহুল আমিন,অফিসার্স ইনচার্জ ওসি হুমায়ুন কবির ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা,প্রেজেন্টেশন প্রস্তুত, শ্রেষ্ঠ ল্যাব নির্বাচন ও প্রোগ্রামিং সাহেব কুইজ প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত