আলীকদমে সেনাজোনের আর্থিক সহায়তা প্রদান

আলীকদমে সেনাজোনের আর্থিক সহায়তা প্রদান

sub-editor    ১০:১৯ এএম, ২০২৩-১০-১৮    27

আলীকদমে সেনাজোনের আর্থিক সহায়তা প্রদান

মোঃ শফিকুল ইসলাম লামা বান্দরবান প্রতিনিধি ঃ বান্দরবান জেলার আলীকদমে সেনাজোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগত আর্থিক অনুদান প্রদান করা হয়।মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় আলীকদম সেনাজোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। আসন্ন দূর্গোৎসব ২০২৩ উপলক্ষ্যে ০৭টি পূজা মন্ডপকে বিশেষ অনুদান প্রদানসহ সর্বমোট ২,৭৬,৬০৮.০০ (দুই লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শত আট টাকা মাত্র) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য যে,জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি,জোন কমান্ডার আলীকদম জোন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি, উপ-অধিনায়ক,আলীকদম জোন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিন ৪নং করুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাত পুং ম্রো সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানের পর আয়োজিত মতবিনিময় সভায় আলীকদম সেনাজোন দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা,সামাজিক অবকাঠামোর উন্নয়ন,সড়ক দূর্ঘটনা রোধ,পানি নিষ্কাশন ব্যাবস্থা,পাহাড় কাটা রোধ করা,অবৈধ কাঠ পাচার,বাজারের নিয়ম শৃঙ্খলা রক্ষা,মাদকদ্রব্য চোরাচালান ও শিক্ষা ইত্যাদি বিষয়সহ অত্র এলাকার সার্বিক উন্নয়নের জন্য বেসামরিক প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে এর অংশ হিসেবে আলীকদম উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন,পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিগণের ভূমিকা প্রসংশনীয়। আলীকদম সেনা জোন দায়িত্বপূর্ণ এলাকার সকলের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করলেও কিছু কিছু আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এর বিরোধিতা করে আসছে। তারা সর্বদা সাধারণ জনমনে সেনাবাহিনী তথা নিরাপত্তা বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদানের মাধ্যমে নেতিবাচক মনোভাব তৈরি করছে। স্থানীয় কিছু বিপথগামী জনগণ তাদেরকে সহায়তা করে থাকে। বাঙ্গালী এবং অন্যান্য সকল সম্প্রদায়ের জনগণ যেন একযোগে সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার জন্য আমি আহবান করছি। তিনি আরও বলেন,সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হলে বা সংগঠিত হওয়ার পূর্বাভাস পেলে সাথে সাথে সেনা জোনকে অবহিত করবেন। সেনা জোন তাদের প্রতিহত করা হবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ