মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৪ এএম
উবাসিং মারমা রুমার প্রতিনিধি অক্টোবর, ১৭, ২০২৩ বান্দরবান রুমা পাহাড়ি জনগোষ্ঠীরদের প্রধান উৎস জুম চাষ। জুম চাষ পাহাড়িদের আদি পেশা। বান্দরবানের রুমা মোট ১টি উপজেলায় ৪টি ইউনিয়ন। বসবাসকারী পাহাড়ি পরিবারগুলো প্রায় সকলেই জুম চাষ করে। উপজেলা মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, ম্রো, খুমি, লুসাই, বম, ত্রিপুর সহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের অধিকাংশই জুম চাষের ওপর নির্ভরশীল। জুমের উৎপাদিত ধান থেকে বছরের ১২ মাসের অন্তত ৮ মাসের খাদ্যের যোগান মজুদ করে নেয় তারা। প্রতিটি পাহাড়ে এখন শুরু হয়েছে জুম ধানের কাতার উৎসব । তাই জুম চাষিদের এখন দম ফেলার ফুরসত নেই। পাহাড়ের এখন ধান কাটার ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি জনগোষ্ঠী জুম চাষিরা। ভাদ্র-আশ্বিন ও কার্তিক মাসে চলে জুমের পাকা ধান কাটার মহোৎসব। জ্যৈষ্ঠ মাসে উপযুক্ত পাহাড়কে নির্ধারণ করে শুরু হয় পাহাড় ঝোঁপঝাপ পরিষ্কার কার্যক্রম। টানা কয়েকদিন পর পাহাড়ের বিভিন্ন স্থানে জমিয়ে রাখা ঝোঁপঝাড়কে পুড়িয়ে ফেলা হয়। এখন পোড়া জুমের মাটিতে দা দিয়ে গর্ত করে একসঙ্গে ধান এবং সাথী ফসল হিসেবে কলা, তুলা, তিল, মারফা, কাউন, ভুট্টা, হলুদ, আদা ইত্যাদি ফসলের বীজ বপনের কার্যক্রম শুরু হয়। টানা কয়েকমাস পর ভাদ্র-আশ্বিন ও কার্তিক মাসে চলে জুমের পাকা ধান কাটার মহোৎসব। হয়েছে ৭-৮হাজার মেট্রিক টন। সরেজমিনে দেখা গেছে, রুমা, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম, দুর্গম এলাকার গ্রামগুলোতে এখন জুমের কাজে ব্যস্ত। ভোর হলে নারী-পুরুষ এক সঙ্গে কাঁধ মিলিয়ে ছুটে যাচ্ছেন জুম কাতার জন্য পাহাড়ে। সঙ্গে দা, কোদাল ও মাথায় থ্রোং (বাঁশের তৈরি ঝুড়ি) ও ধান নিয়ে পাড়ি দিচ্ছেন কয়েকশ ফুট উঁচু পাহাড়ে। গ্রাম থেকে কয়েক মাইল পথ হাটার পর দেখা মিলে সবুজ পাহাড়ের ঘেরা খোলা আকাশে নিচে পরিপক্ক একটি পাহাড়। নারী-পুরুষ দলবেঁধে নিচ থেকে শুরু হয় জুমের ধান কাতার কাজ। সঙ্গে রয়েছে ভুট্টা, মারফা, শসা, মিষ্টি কুমড়া, শাকসবজি । ইউনিয়নের শৈরাতং পাড়া গ্রামের জুম চাষি অংসিংথোয়াই মার্মা মেহ্লাচিং ও পোছো মারমা এর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাম থেকে কয়েক মাইল দূরে পুরো পাহাড়ের ৫-৬ আড়ি ধান লাগিয়েছেন। যার পরিমাণ কয়েক একরের মতো। সাথী ফসল হিসেবে ভুট্টা, মারফাসহ আরও অন্য ফলের বীজ লাগিয়ে ছিলাম আবাহাওয়া ঠিক থাকলে ভালো ফলন হবে বলে আশা করেছিলেন।এখন গাছ বড় হচ্ছে তার পাশাপাশি ধান কেটেছি এখন ঘরের তুলা পালা বলে জানান তারা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত