মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৪ এএম
মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের সঞ্জয় ময়রার বাড়ির দক্ষিণ পাশে একটি নির্জন স্থান থেকে মোঃ হারুন শেখ (৬৫) নামের এক ভ্যানচালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১৬ই অক্টোবর সোমবার রাত আনুমানিক ৯ টায় রেল রাস্তার পূর্ব পাশে একটি নির্জন জায়গা থেকে কান্নার আওয়াজ বাঁচাও বাঁচাও বলে চিৎকারের আওয়াজ শুনে মাছের ঘেরে যাওয়ার পথে রবিউল মুন্সি ও কালু মিয়া রক্তাক্ত ভ্যানচালক কে উদ্ধার করে। আহত ভ্যানচালক চর মল্লিকপুর ( মৃধা পাড়া ) গ্রামের মৃত মো. ওয়াজেদ শেখের ছেলে মো. হারুন শেখ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ সময় তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হতে পারে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে। স্থানীয়রা জানান, রাতে এশার নামাজ পর নির্জন স্থানে মাছের ঘেরে যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। লোহাগড়া থানার এসআই মো. ফিরোজ ইকবাল বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কালনা এলাকা থেকে আহত এক ভ্যানচালকের খবর পেয়েছি। বর্তমানে ওই ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত