শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ০৭:৪০ এএম
গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে অতিরিক্ত মদ পানে ২ বান্ধবীর মৃত্যুর ঘটনায় মৃতের মা-সহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে আদালতে তোলা হলে বিচারক দুজনের জামিন মঞ্জুর করলেও তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার রাতে এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেন মৃত পারুল আক্তারের বাবা আব্বাস ব্যাপারী। মৃত অপর নারীর নাম সাগরিকা। শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার চারতলায় মদপানে অসুস্থ হয়ে ওই দুই বান্ধবীর মৃত্যু হয়। এ ঘটনায় সাগরিকার মা সাবিনা ইয়াসমিন পান্না, মামা তোফাজ্জেল হোসেন বাবু, সাগরিকার স্বামী মজিবুর বয়াতী, ডালিয়া বেগম ও বাসার কেয়ারটেকার হেলাল সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, ওই পাঁচজনকে সোমবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। এদের মধ্যে সাগরিকার স্বামী মজিবুর বয়াতী ও বাসার কেয়ারটেকার হেলাল সরদারের জামিন মঞ্জুর করা হয়। তবে বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ১ অক্টোবর মাদারীপুর পৌরশহরের কলেজ রোড এলাকার লুৎফর রহমান মোল্লার বাসার চারতলা ভাড়া নেন সাগরিকা নামের ওই নারী। সাগরিকার সঙ্গে মা সাবিনা ইয়াসমিন পান্না ও মামা তোফাজ্জেল হোসেন বাবু থাকতেন। পুলিশ জানায়, শনিবার রাতে সাগরিকা তার বান্ধবী পারুল ও ডালিয়াসহ কয়েকজন মদের আসর বসান। এ সময় সবাই মিলে মদপান করেন। অতিরিক্ত মদপানে রুমের ভেতরেই মারা যান সাগরিকা। এ সময় গুরুতর অসুস্থ হন আরও তিনজন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত