মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৯ এএম
কাদির মিয়া (তপন) উপজেলা প্রতিনিধ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোনারগা থানা আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে (১৩ অক্টোবর শুক্রবার) কাচপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক সংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার । সোমবার ১৬ (অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন সোনারগা থানা আওয়ামী লীগের ডাকেসাড়া দিয়ে যে সমস্ত যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ জনগণকে সাথে নিয়ে ১৩ তারিখের সমাবেশ কে জনসমুদ্রে পরিণত করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সোনার গায়ের নাম উজ্জ্বল করেছেন তাদের সবাইকে থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই । কারণ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ১৩ তারিখের শান্তি ও উন্নয়ন সমাবেশটি সফল ভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন সামনে কঠিন দিন আসছে বিএনপি জামাতের নৈরাজ্য ও সহিংসতার হাত থেকে দেশের জনগণের জান -মাল রক্ষা করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের ডাকে যেকোনো সময় প্রস্তুত থাকতে হবে উল্লেখ্য ১৩ তারিখের সমাবেশ সফল করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের পাশাপাশি সোনারগাঁ থানা আওয়ামী লীগকে বিশেষভাবে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক আলী হায়দার, সোহাগ রনি,থানা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাগর সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত