আজ সাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী

sub-editor    ০২:৪১ পিএম, ২০২৩-১০-১৬    35

আজ সাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী

মো:জুয়েল খান নেত্রকোনা জেলা প্রতিনিধি: আগামীকাল ১৬ অক্টোবর (সোমবার) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ২১ শে পদক প্রাপ্ত ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক ও সাংবাদিক মরহুম খালেকদাদ চৌধুরীর ৩৯তম মৃত্যু বার্ষিকী। ১৯০৭ সালে খালেকদাদ চৌধুরী নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও-এ তার নানার বাড়ীতে জন্মগ্রহন করেন। ১৯২৪ সালে নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক এবং ১৯২৬ সালে কলকাতা রিপন কলেজ থেকে সুনামের সাথে আইএ পাশ করেন। পরে কলকাতা ইসলামিয়া কলেজে ইংরেজীতে অনার্সে ভর্তি হন। ১৯২২ সালে কলকাতা থেকে প্রকাশিত কবি বন্ধে আলী মিয়া সম্পাদিত বিকাশ পত্রিকায় তার লেখা প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি কলকাতা কর্পোরেশনের একটি স্কুলে কিছুদিন শিক্ষকতা করার পর ১৯৪১ সালে তথ্য অফিসার হিসেবে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি ১৯৪১ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘দৈনিক নবযুগ’ পত্রিকার শিশু বিভাগ সম্পাদনা করতেন। সেই সূত্রেই কাজী নজরুল ইসলামের সাথে তার ঘনিষ্টতা বৃদ্ধি পায়। ১৯৬১ সালে সরকারী চাকুরী ইস্তফা দিয়ে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সে সময় নেত্রকোনা থেকে ‘উত্তর আকাশ’ নামে মাসিক সাহিত্য পত্রিকা বের করেন। তার সম্পাদিত বহুল আলোচিত ‘উত্তর আকাশ’ সাহিত্য পত্রিকাকে কেন্দ্র করে সে সময় নেত্রকোনায় গড়ে উঠেছিল কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের এক মিলন মেলা। এই পত্রিকায় সাহিত্য চর্চা করে প্রতিষ্ঠিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, রফিক আজাদ, জীবন চৌধুরী, শান্তিময় বিশ্বাসসহ অনেক কবি সাহিত্যিক। ১৯৬৯ সাল পর্যন্ত পত্রিকাটি চালু ছিল। কোমলমতি শিশু কিশোরদের বই পড়ার অভ্যাস এবং আলোকিত মানুষ গড়ে তুলার লক্ষ্যে তার ঐকান্তিক প্রচেষ্টায় গড় তুলেন নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার। সেই গ্রন্থাগারের সাধারণ সম্পাদক থাকা কালে ‘সৃজনী’ নামে আরেকটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। তার লেখা ও প্রকাশিত ডজন খানেক বইয়ের মধ্যে ‘রক্তাত্ত অধ্যায়’, ‘একটি আত্মার অপমৃত্যু’, ‘এ মাটি রক্তে রাঙ্গা’, এবং শতাব্দীর দুই দিগন্ত উল্লেখযোগ্য। তিনি বিখ্যাত ‘মরু সাহারা, ‘বাহার-ই-স্তান-ই-গায়েবী’ ও ‘ওরসে কারবালা’, ‘বেদুইনের মেয়ে’ নামের অনুবাধক। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী ১৯৮৩ সালে তাকে বাংলা একাডেমী পুরস্কারে এবং ২০১৮ সালে ২১ পদকে ভূষিত করে। ১৯৮৫ সালের ১৬ অক্টোবর এই কৃতি সাহিত্যিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। সৃজনশীল সাহিত্য চর্চার বিকাশ এবং কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্যকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই নেত্রকোনা সাহিত্য সমাজ ১৪০৩ সাল থেকে পহেলা ফাল্গুন বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। ইতিমধ্যে দেশ বরেণ্য অনেক কবি সাহিত্যিকরা এই পুরস্কারে ভূষিত হয়েছেন। খালেকদাদ চৌধুরী ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে সকাল ১০টায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত, বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, সন্ধ্যা ৬টায় নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে মোক্তারপাড়াস্থ বাসভবনে কোরান খানি, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ