মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৪ এএম
বিশেষ প্রতিনিধি সোহেল: বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বাউফল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবন চত্বরে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান। সভাপতির স্বাগত বক্তব্যে সাবেক চীফ হুইপ আসম ফিরোজ বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান। শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে কিন্তু বিএনপি ও জামায়াত এটা মানতে চায় না। তারা জনসমর্থন হারিয়ে নির্বাচনকে পাশ কাটিয়ে বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়।শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে জনগণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে, ইনশাআল্লাহ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন খান , শামসুল আলম মিয়া , পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান ও সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার প্রমূখ। ১৫ টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মী সরকারের জয়যাত্রার স্লোগান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত