মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৪ এএম
কাদির মিয়া(তপন) সোনারগাঁ উপজেলা প্রতিনিধি : দুই দুইবার নৌকা বঞ্চিত হয়েছি তারপরও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ থেকে এক চুল ও নরিনি এমনই মন্তব্য করেন নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার। এ সময় তিনি বলেন সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে তিনি বলেন , সোনারগাঁ আওয়ামী লীগ ও তৃণমূল নেতাকর্মীরা দীর্ঘ ১০ বছর যাবত জাতীয় পার্টি দ্বারা নির্যাতিত। এই নির্যাতন থেকে তারা আজ মুক্তি চায়। সোনারগাঁ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সাধারণ জনগণ এবার নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে চায় । এ সময় তিনি বিএনপি জামাতের যেকোনো নৈরাজ্য রুখে দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সোনারগাঁও থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন । শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই সমস্ত মন্তব্য করেন। উল্লেখ্য নারায়ণগঞ্জ ৩ আসনটি জোটগত কারণে দুইবার জাতীয় পার্টি কে ছেড়ে দেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। এছাড়াও ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু,থানা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, থানা ছাত্রলীগের সভাপতিও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত