মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৪ এএম
রিপোর্ট: মোহাম্মদ আক্তার হোসেন। (বিশেষ প্রতিনিধি) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে ফিলিস্তিনে অবৈধ ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বেলা ৩ ঘটিকার সময় শাহরাস্তি ঠাকুর বাজারের মহামায়া গাছতল থেকে শুরু হয়ে শাহরাস্তি সরকারি হাসপাতালের শেষ মাথায় গিয়ে শেষ হয়। এ সময় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি। এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের, মাওলানা রবিউল ইসলাম জিহাদি। মাও: আবু সুফিয়ান রাজাপুরি, মাওলানা শামসুদ্দিন হেলালি, মাওলানা মাইনুদ্দিন, মাওলানা ইমান হোসাইন সহ অসংখ্য আলেম উলামা এবং সর্বস্তরের তৌহিদি জনতা। মিছিল শেষে জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন শাহরাস্তি পৌরসভার সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি। তিনি বলেন - আপনারা জানেন ইজরায়েলি বাহিনি অবৈধ ভাবে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমি সকলকে অনুরোধ করব আপনারা ইজরায়েলের সমস্ত পণ্য বয়কট করুন। আমরা সরকারকে জানাতে চাই ইজরায়েলের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব করতে হবে। ইজরায়েলের সাথে সকল প্রকার বাণিজ্য বন্ধ করতে হবে। মাওলানা মাহফুজর রহমান বুলবুলির বক্তব্যের মধ্য দিয়েই বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত