মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১১ এএম
কাজী আহসানুল হাবীব কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে (১২ অক্টোবর ) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পিকনিক স্পটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমস্ত নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ র্যালি বের করা হয়। আনন্দ র্যালিটি চন্দ্রা গাজীপুর মহাসড়কের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে, কালিয়াকৈর উপজেলা চন্দ্রা পিকনিক স্পটের সামনে গিয়ে শেষ হয়। কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ দুলাল আহমেদের সভাপতিত্বে ও কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হারিজউজ্জামান খাঁন হারিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর রহমান লিটন। আরো উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন,গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়,কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ খাত্তাব মোল্লা,কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বর্তমান এবং সাবেক নেতাকর্মীবৃন্দ। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার কাজকে সহজ করতেই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত