মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৫ এএম
ক্রাইম রিপোর্টার,চট্টগ্রাম। চসিক এ বহিরাগত হিসেবে জীবন শুরু।১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতাবলে একনেতার আশীর্বাদে চাকরি নিলেন মাস্টার রুলে সম্পূর্ণ অস্হায়ী দৈনিক বেতনে কম্পিউটার সহকারী হিসাবে । মাস্টার রোলে অস্হায়ী দৈনিক বেতনের চাকরি করতে যেন হাতে পেলেন আলাদিনের চেরাগ। আর সেই চেরাগের আলো ধরেই চসিকএর কিছুু অসাধু কর্মকর্তাও দলীয় প্রভাবখাটিয়ে একদিন হয়ে যান সড়ক পরিদর্শক।সড়ক পরিদর্শকের চেরাগ পাওয়ার পর আর পিছনে ফিরে থাকাতে হয়নি থাকে।হাতে এই চেরাগ ঘষলেই বের হয়ে আসে টাকা। সেই চেরাগ হলেন বর্তামানে রোড ঠিকাদারা যাদের ঘসে বা জিম্মি করে টাকা কামিয়েছেন এবং বর্তমানেও দুইহাতে দৈনিক পটেক ভর্তি করেই কামাচ্ছেন। দুর্নীতিতে কামানো সেই টাকা আবার ঘুষ হিসেবে দিয়ে মাস্টার রোলের চাকরি করলেও এখনো হতে পারেনি স্থায়ী। চাকরি স্থায়ী নহলেও মাত্র কয়েক বছরে গড়ে তুলেছেন প্রচুর ধনসম্পদ।সড়ক পরিদর্শক হওয়ার এই কয় বছরেই কয়েকটি ব্যাংকে কিনলেন কোটি টাকার এফডিআর ও লাখ লাখ টাকার সঞ্চয়পত্র। মোটা অঙ্কের টাকায় শহরে কিনলেন জমি(কোটি টাকার উপরে)। মাসে ব্যবহার করেন লাখ টাকার পারফিউম। প্রতি মাসে পরিবর্তন করেন আইফোন।এই বছর স্বপরিবারে করেছেন ভিআইপি কেটাগড়ির হজ্ব।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই অস্হায়ী কর্মচারীর পদমর্যাদা অনুযায়ী বর্তমান বেতন ১৬০০০ থেকে ১৮০০০ টাকা মধ্যেই। চট্টগ্রাম পটিয়া নিজ বাড়ী গড়ে তুলেছেন কোটি টাকার বিল্ডিং নামে বেনামে কিনেছেন আরো কোটি টাকার রাস্তার পাশে দামি জমি।সিটিজি ক্রাইম টিভিও সিটিজি ক্রাইম নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছেন চসিক এর একজন অস্হায়ী সড়ক পরিদর্শকের বিরুদ্ধে এমন গুরুতর দুর্নীতির টাকায় আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার এমন অভিযোগ উঠেছে। মূলত সড়ক ঠিকাদার দের হয়রানি আর দুর্নীতিবাজ কর্মকর্তাদের ‘ম্যানেজম্যান’ হিসেবে কাজ করেই তিনি এই কাঁড়ি কাঁড়ি টাকা আর সম্পদের মালিক হয়েছেন। সম্প্রতি এই নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর ও মাননীয় মেয়রের কাছেও অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ জমা পড়লেই। অনুসন্ধানেও এর সত্যতা মিলবে এটা কিন্তু শতোভাগ। অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়ক বিভাগ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখানে চাকরি মানেই হাতে আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতো। ঘষা দিলেই দৈত্য নয়, যেন টাকা আর টাকা বের হয়। মাত্র কয়েক বছর আগেও যে ব্যক্তি নিজে চলতে কষ্ট হতো। সড়ক পরিদর্শক হওয়া মাত্র চাকরি হওয়ার কয়েক বছরের মাথায় সে কয়েক কোটি টাকার মালিক। চসিক এর অফিস সহায়ক বর্তমান সড়ক পরিদর্শক এই লোক চাকরি নেন ২০১৯ সালে। এর আগে তিনি চসিক এর বহিরাগত হিসেবে ছিলেন। বহিরাগত হলেও এলাকায় পরিচয় দিতেন পরিচয় দিতেন তিনি চসিক এর স্হায়ী প্রভাবশালী কর্মচারী। চতুর এই লোকে বড় গুণ হলো চসিক এর মিষ্টি কথা বলে কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ কর। টাকার বিনিময়ে বসদের সহায়তার জন্য চুক্তি করতেন তিনি। পরে চুক্তি অনুযায়ী টাকা নিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের একটা অংশ দিতেন। বাকি অংশ তিনি মেরে দিতেন। আরও জানা গেছে, বহিরাগতদের চট্টগ্রাম কাস্টম হাউসে ‘ফালতু’ বলা হতো। ফালতু থেকে রায়হান পরে কাস্টম হাউসে মাস্টার রোলে চাকরি নেন। চাকরি হওয়ার পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। রায়হান অসাধু ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট নিয়ে গড়ে তোলেন সিন্ডিকেট। কোন ফাইলে কীভাবে কত টাকা রাজস্ব ফাঁকি দেয়া যায়, কীভাবে কাদের ম্যানেজ করতে হয়-তা দ্রুত রপ্ত করে ফেলেন। এতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের আস্থাভাজন হয়ে ওঠেন রায়হান। দুর্নীতিবাজ কর্মকর্তারা ফাইল আটকে রাখতেন। আর সেই কর্মকর্তাদের হয়ে ঘুষ নিতে রায়হান। ঘুষের সেই টাকা থেকে রায়হান ভাগ পেতেন। টাকা না দিলেই করতেন হয়রানি। মাস্টার রোলের একজন কর্মচারী হলেও ঘুষের টাকায় আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠেন রায়হান। ২০১৯ সালে মাস্টার রোল থেকে অফিস সহায়ক হিসেবে চাকরি নেন তিনি। এই চাকরি নিতে রায়হান হাউসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, চাকরি হওয়ার পর আরও ঘুষ নিতে বেপরোয়া হয়ে ওঠে। চসিক যেসব শাখায় বেশি ঘুষ লেনদেন হয়, টাকা কমানোর মেশিন রয়েছে, সেখানে পোস্টিং নিতেন। আর সেই পোস্টিং নিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঘুষ দিতে হতো তাকে। পোস্টিং নিয়েই ঘুষ নিতে বেপরোয়া হয়ে উঠতেন তিনি। কর্মকর্তা ফাইল ছেড়ে দিলেও ঘুষ দিতে হতো তাকে। অনুসন্ধানে জানা যায় দুর্নীতির দায়ে কয়েকবার শাস্তি দেয়া হলেও তিনি শোধরাতেন না। অসাধু ঠিকাদার আর ইঞ্জিনিয়ারদের কাছে খুবই জনপ্রিয় এই ভদ্রনম্র। কারণ টাকা দিয়ে যেকোনো কাজ করানো যায়। আর দুর্নীতির আখড়া চট্টগ্রাম চসিক টাকার অভাব হয় না। তাই তো চাকরি হওয়ার মাত্র কয়েক বছর পর এখন তিনি কয়েক কোটি টাকার মালিক। কয়েকটি ব্যাংকে রয়েছে কোটি টাকার এফডিআর।মোটর সাইকেলের মডেল পাল্টান কয়েকমাস পরপর অনুসন্ধানে জানা গেছে, তার ইসলামী ব্যাংকে আলাদা ১৫ লাখ ও ১৬ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংকে আলাদা দুই লাখ করে চার লাখ টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আলাদা দুই লাখ, চার লাখ, পাঁচ লাখ টাকা ও ১০ লাখ টাকা, এক্সিম ব্যাংকে আলাদা পাঁচ লাখ, সাত লাখ ও ১৮ লাখ টাকার এফডিআর রয়েছে। এই চারটি ব্যাংকে তিন, পাঁচ, পাঁচ, সাত লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। চতুর এই লোক এসব এফডিআর ও ডিপোজিট নিজের নামে না করে পরিবারের বিভিন্ন সদস্যের নামে করেছেন। এছাড়া পাঁচটি ব্যাংকে অর্ধকোটি টাকার সঞ্চয়পত্র কিনে রেখেছেন। সেটাও নিজের নামে নয়, পরিবারের সদস্যের নামে কিনেছেন তিনি। দুর্নীতির টাকায় তিনি চট্টগ্রাম শহরে ২০২২ সালে প্রায় কোটি টাকায় একটি ফ্ল্যাট কিনেছেন। ২০২২ সালে চট্টগ্রাম শহরে পৌনে এক কোটি টাকা দিয়ে জায়গা কিনেছেন। পৈতৃক তার বাড়ি চট্টগ্রামের পটিয়াতে। সেখানে প্রায় কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছেন। দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছত্রছায়ায় থেকে মাত্র চার বছরে কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। চট্টগ্রাম সিটির একাধিক সহকর্মী জানিয়েছেন, দুর্নীতির টাকায় বিলাসী জীবনযাপন করেন। লাখ টাকার দামি পারফিউম আর পোশাক ব্যবহার করেন তিনি। ঘুষের টাকায় কেনা আইফোন ব্যবহার করেন। প্রতি মাসে আইফোন পরিবর্তন করেন তিনি। ২০তম গ্রেডের একজন অফিস সহায়কের বেতন সাকল্যে ১৪-১৫ হাজার টাকা। কিন্তু তার মাসিক খরচ লাখ টাকার বেশি। চসিক এ তার মতো আরও কয়েকজন অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, কয়েকজন পিয়ন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। কেবল ঠিকাদার ঢিলিং করে হয়রানির মাধ্যমে এই টাকা আয় করেছেন। এই কর্মচারীর দুর্নীতির বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর একজন উধ্বর্তন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিটিজি ক্রাইম নিউজকে বলেন, দুর্নীতির বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হয়। কোনো অভিযোগ পেলে তদন্ত করে দেখা হয়। অনিয়মের অভিযোগ পেলে সেই কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে চসিক থেকে ব্যবস্থা নেয়া হয়।আশা করি এটাও শীঘ্রই দুদক ও সিটি কর্পোরেশন যৌথভাবে বিভিন্ন গোয়েন্দাগিরি মাধ্যমে সব বের করে ব্যবস্হা নিবেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত