মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৫ এএম
মোঃ চয়ন মোল্যা ফরিদপুর জেলা প্রতিনিধি। আজ ভাঙ্গায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত ঢাকা ভাঙ্গা ট্রেন যোগাযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দিব। শেখ হাসিনা বলেন, ফরিদপুর পুরনো শহর, কিন্তু সবসময় অবহেলিত ছিল। আমরা সরকারে এসে উন্নয়ন করেছি। ফরিদপুরের মেডিকেল কলেজকে সম্প্রসারিত ও সেবার আধুনিকায়ন আমরাই করেছি। আমি জানি, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় নেই। ইনশা আল্লাহ, আবার সরকারে এলে সেটা করে দেবো। তিনি বলেন, আমার বাবা—মা, ভাই—বোন কেউ নেই, আছে শুধু বাংলাদেশের জনগণ। তাদের জন্যই আমার কাজ। জিয়া—এরশাদ—খালেদা লুটপাট আর দুর্নীতিতে মত্ত ছিল। তাদের সময়ে কেউ ভোট দিতে পারেনি, লুট করেছে তারা। আমরা সরকারে এসে সব ধরনের সেবা নিশ্চিত করেছি। কমিউনিটি ক্লিনিক, স্কুল—কলেজ, রাস্তাঘাট করে দিয়েছি। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হকের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক আরিফ সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ অংশ নেন। পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্প উদ্বোধন শেষে ফরিদপুরের ভাঙ্গায় জনসভা মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টার দিকে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের সমাবেশ মঞ্চে পৌঁছান তিনি। এর আগে সকাল ১০টার দিকে গণভবন থেকে মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় মাওয়া রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ঢাকা—ভাঙ্গা রেলপথে রেল চলাচল উদ্বোধন করেন। পরে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ভাঙ্গা রেল জংশনে পৌঁছান। সেখান থেকে সড়কপথে পৌঁছান সমাবেশস্থলে। প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছানোর আগে র্যাবের একটি বিশেষ হেলিকপ্টার জনসভাস্থল প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ঘিরে এদিন সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা ড. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আসতে শুরু করেন। দুপুরের প্রখর রোদ আর গরম উপেক্ষা করেই তারা সমাবেশস্থলে অবস্থান করেন। প্রধানমন্ত্রীর ঘোষণার ফলে ফরিদপুরের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে চলেছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত