মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫৬ এএম
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার মোঃ জসিম উদ্দিন আসন্ন “পবিত্র মহালয়া” ১৪/১০/২০২৩ খ্রিঃ (পঞ্জিকামতে ২৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ শনিবার) পালনের অনুষ্ঠান সূচীঃ * স্বর্গীয় পিতা-মাতার উদ্দেশ্যে তপর্ণাদি সৎকর্ম মন্দির সংলগ্ন নদীতে (পশ্চিমে ১/৪ কি: মি:) ভোর ৫ টা থেকে। * মাতৃপূজা, শ্রী শিবপূজা ও শ্রী বিষ্ণু পূজা আরান্ত: সকাল ৭.৩০ মিনিট হতে। * শ্রীশ্রী চণ্ডীপাঠ: সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত। * পুষ্পাঞ্জলি: সকাল ৯ টা হতে চলতে থাকবে। মাতৃ ভোজন ও কীর্তন: সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত (পরিচালনায়: শ্রী শশীভূষণ রায় ডাবলু) * প্রার্থনা ও আলোচনা: গত মহালয়ার প্রয়াতগণের আত্মার শান্তি প্রার্থনা ও ধর্মীয় আলোচনা (১২.০১ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত) * জনাব আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন, মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভক্তবৃন্দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা জ্ঞাপন (১২.৩০ মিনিট থেকে ২ টা পর্যন্ত) * প্রসাদ ধারণ: দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত। গত ০৪/০৯/২০২৩ ইং তারিখে ত্রিস্রোতা শ্রীশ্রী বোদেশ্বরী শক্তিপীঠের পরিচালনা কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহঃ (ক) ২০২৩ খ্রিষ্টাব্দের "পবিত্র মহালয়া" ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অনাড়ম্বর ভাবে পালন করা হবে। (খ) অন্যান্য বছরের ন্যায় ব্যাপক ভাবে কোন প্রচার হবে না। শুধুমাত্র যে যে নির্ধারিত এলাকা থেকে পূজা ও নর নারায়ন সেবার জন্য চাল, ডাল, তেল, সবজি, মসলা দান হিসেবে পাওয়া যেত সে এলাকায় যোগাযোগ করে উল্লিখিত সামগ্রী সংগ্রহ করা হবে। (গ) গত সভায় উপস্থিত সম্মানীত সদস্য ও উপদেষ্টাগণ একমত পোষন করেন যে, প্রচার না করলেও বিগত বছরের মতোই ভক্তের সমাগম হবে। তাই প্রশাসনিক ব্যবস্থা সহ সকল পদক্ষেপ অবশ্যই নিতে হবে। (ঘ) সভায় আলোচনা হয় যে, সনাতন ধর্ম শাস্ত্রানুযায়ী শ্রাদ্ধ ও তর্পণকারী ভক্তগন নিজের সামর্থ্য থাকলে অন্যের খরচে শ্রাদ্ধ ও তর্পণ করতে পারেন না, তাদের ব্রাহ্মণ, বৈষ্ণব ও নর নারায়ণের অন্ন সেবা দিতে হয়। শাস্ত্রে আরও নির্দেশনা রয়েছে যে, গৃহী অর্থাৎ সংসারী ভক্তগণের ভিক্ষান্ন গ্রহণ করা উচিত নয়। আমাদের প্রসাদের আয়োজন সম্পূর্ণ দান হতে গৃহীত তাই প্রসাদের জন্য সামর্থ্য অনুযায়ী প্রণামী দিয়ে তবে প্রসাদ ধারণ করা কর্তব্য। তাই এই শাস্ত্রীয় নির্দেশনা কিছু ব্যানারে লিপিবদ্ধ করে ভক্তদের জানাতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। (ঙ) সভায় আসন্ন "পবিত্র মহালয়া" অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের জন্য একটি ২১ (একুশ) সদস্য বিশিষ্ট মহালয়া উদযাপন উপ-কমিটি গঠন করা হলো। এই পবিত্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন, শান্তি- নিরাপত্তা আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ ও উপস্থাপন সহ উল্লিখিত উপ-কমিটি সকল দায়িত্ব পালন করবেন। (চ) সরাসরি অনুষ্ঠানে এসে বা নিজ নিজ এলাকার দায়িত্ব পালনকারী সদস্যের নিকট অথবা বিকাশের মাধ্যমে দানের টাকা পাঠাতে পারবেন। বিকাশ নম্বরঃ শ্রী তুলসী চক্রবর্তী- ০১৭৫০-৭২৮৬১৮ শ্রী শিমুল রায়- ০১৭৬২-৭৬৪৫৭৯ উক্ত "পবিত্র মহালয়া" অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্ত কাম্য। যোগাযোগ করতে হলে শ্রী মদন মোহন রায় সাধারণ সম্পাদক, ত্রিস্রোতা শ্রীশ্রী বোদেশ্বরী শক্তিপীঠ মন্দির কমিটি। আহবায়ক, মহালয়া উদ্যাপন উপকমিটি-২০২৩ খ্রিঃ মোবাইল: ০১৭২২-৯৩৭৭৬৭
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত