মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪২ এএম
মামুন হাসানঃ স্টাফ রিপোটার ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য রানা (২৪) কে আটক করেছে পুলিশ। আটককৃত রানা বি-বাড়িয়া জেলার সরাইল থানার রানীদিয়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। শনিবার (০৭-১০-২০২৩)ইং তারিখ রাতে কিশোরগঞ্জের কটিয়াদি থানার বেতালরোড খাদ্য গোডাউনের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় চুরি হওয়া মোটরসাইকেলসহ রানাকে আটক করলেও শহীদ নামে আরেক সদস্যসহ জরিতরা পালিয়ে যায়। ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদ জানায়, বাদী ভালুকা উপজেলার ধীতপুর দারুলহাম জামে মসজিদের সামনে মোটরসাইকেলটি রেখে নামাজে গেলে অজ্ঞাত নামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে। পরে অজ্ঞাত চোরেরা কিশোরগঞ্জের কটিয়াদি থানার বেতালরোড খাদ্য গোডাউনের সামনে রানা ও শহীদের কাছে বিক্রয়কালে তথ্য প্রযুক্তির ব্যবহার করে মোটরসাইকেলসহ রানাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জরিতরা পালিয়ে যায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক আসামীদের সনাক্ত করে মূল রহস্য উদঘাটনের লক্ষে আসামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসা বাদের জন্য আটককৃতকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত