মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৩ এএম
নোয়াখালী প্রতিনিধি--- নোয়াখালীতে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিট এ কর্মশালা আয়োজন করে। এতে জেলার বিভিন্ন কলেজ, হাই স্কুল ও মাদ্রাসার ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।-- রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।-- উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আনম সেলিম, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটির যুব সেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, প্রশিক্ষণ বিভাগের পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য আবু তাহের, সাংবাদিক সামছুল হাসান মিরন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন প্রমুখ।-- কর্মশালায় স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে সহপাঠ হিসেবে শিক্ষার্থীদের মাঝে রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এসময় লেখাপড়ার পাশাপাশি মানুষ ও মানবতার কল্যাণে শিক্ষার্থীদের মাঝে আত্মনিয়োগের মনোভাব গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।--
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত