উত্তাপ বাড়ছে রাজনীতিতে,শঙ্কা বাড়ছে জনমনে

উত্তাপ বাড়ছে রাজনীতিতে,শঙ্কা বাড়ছে জনমনে

sub-editor    ০৯:১৭ এএম, ২০২৩-১০-০৭    135

উত্তাপ বাড়ছে রাজনীতিতে,শঙ্কা বাড়ছে জনমনে

মোঃ হাসানুর জামান বাবু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে জাতীয় রাজনীতিতে। প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্যে এই উত্তাপ দৃশ্যমান হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,এই অক্টোবর মাসের শেষ প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির কথার লড়াই থেকে প্রকৃত লড়াই রাজপথে গড়াতে পারে। তারা আরো বলছেন, শক্তি দেখাতে মাঠে নামতে পারে বাম দল, ইসলামী দল এবং অন্যান্য ছোট রাজনৈতিক দলও। প্রধান দুই শক্তি আওয়ামী লীগ ও বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছতে না পারলে আবারো ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও মনে করছেন তারা। বিএনপি নেতারা বলেছেন, বিএনপির মুখ্য বিষয় হয়ে কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সরকারের পদত্যাগের দাবি নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলনসংগ্রাম করলেও বর্তমানে তাদের সেই দাবি একদফাতে রূপ নিয়েছ।আর সেটা হলো সরকারের পদত্যাগ। ইতোমধ্যেই তারা আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছেন। বিএনপি কর্মসূচি নিয়ে রাজপথে নামলে তাদের সঙ্গে থাকবে শরিক দলগুলো। এ ছাড়া বৃহত্তর ঐক্য গড়ার অংশ হিসেবে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম একই সময়ে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামবে। একই সময়ে সুষ্ঠু নির্বাচনের দাবিসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করবেন ৮টি বাম দল নিয়ে গঠিত ‘বাম গণতান্ত্রিক জোটে’র নেতারা। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো এ মাসে রাজপথে নামার পরিকল্পনা করছে। ইতোমধ্যে বিএনপি একদফা কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে অটল সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে। বসে নেই আওয়ামী লীগও। তাদের নীতিনির্ধারকরা বলছেন, মধ্য অক্টোবর থেকে আগামী ডিসেম্বরের নির্বাচন পর্যন্ত সময়ে নানা ধরনের জটিল পরিস্থিতি তৈরি হবে। এ কারণে আওয়ামী লীগ মাঠে থাকবে। আওয়ামী লীগ নেতারা বলেন, তারা মূলত নির্বাচনকেন্দ্রিক প্রচারের অংশ হিসেবে সারা দেশে মাঠ দখলে রাখার চেষ্টা করবে। বিরোধী দলগুলো যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রেখে ঢাকাসহ সারা দেশে সক্রিয় থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচির পাশাপাশি সরকারকে এ সময় বিভিন্ন গোষ্ঠী ও পক্ষের রাজনৈতিক আন্দোলনও মোকাবেলা করতে হবে। মেয়াদের শেষ সময়ে এসে সরকারের বিরুদ্ধে নানামুখী ‘ষড়যন্ত্র’ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মোকাবেলা করতে হতে পারে। এসব বিবেচনায় রাজনীতির মাঠ বিরোধী দল যেমন দখলে রাখার চেষ্টা করবে তেমনি সরকারকে চাপমুক্ত রাখতে আওয়ামী লীগ নেতাকর্মীরা চাইবেন রাজনীতির মাঠ তাদের অনুকূলেই যেন থাকে। সামনে হিন্দু সম্প্রদায়ের দূর্গা পুজার পর বিএনপির কঠোর কর্মসূচি আন্দোলন সংগ্রাম নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশ না নিয়ে যদি নির্বাচন বানচালের বা প্রতিহত করার কোনো চেষ্টা বিএনপি করে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। অন্যদিকে একই দিন বিএনপি স্হায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারকে ২০১৪ ও ২০১৮ সালের মতো আর একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। দলটির জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির প্রায় সদস্যরা একতরফা নির্বাচন প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচন কীভাবে হবে বা সব দল মেনে নেবে এমন কোনো ঐক্যবদ্ধ নির্বাচনী প্রক্রিয়া বের করা যায়নি। আলোচনার মাধ্যমে সমাধানের কোনো লক্ষণও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ফলে আগামী ৩ মাস রাজনীতিতে অনেক কিছুই ঘটবে। দেশি-বিদেশিদের নজরও থাকবে রাজনীতির দিকে। তাই রাজনীতির মাঠ স্বাভাবিকভাবেই মসৃণ থাকবে না। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তারেক শামসুর রেহমান বাংলাদেশের বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান দুটি বড় পক্ষ আওয়ামী লীগ ও বিএনপি সক্রিয় হয়ে উঠছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন ২৪ সালের জানুয়ারির প্রথমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা কর্মসূচি নিয়ে রাজপথে থাকলেও এখন একদফ ঘোষণা দিয়েছে। এখন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার সুচিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ নেতারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। এর পাল্টা জবাব দিচ্ছেন বিএনপি নেতারা। এতে করে সামনের দিকে রাজনীতির মাঠ আরো গরম হবে। রাজনীতির এই বিশ্লেষক বলেন, দেশের এই সঙ্কটময় পরিস্থিতিতে শীর্ষ নেতারা যত কথা কম বলবেন ততই মঙ্গল। নেতাদের নামে কটূক্তি, কটাক্ষ না করাই ভালো হবে। তা না হলে ভয় লাগছে পরিস্থিতি কোন দিকে যাবে। প্রধান দুই পক্ষ আওয়ামী লীগ ও বিএনপি ঐকমত্যে না এলে দেশে আবারো ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি হতে পারে। এদিকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্য প্রচেষ্টার অংশ হিসেবে এই অক্টোবর মাসের শেষে ঢাকায় একটি বড় সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগির। সেখানে ১৪ দল, ইসলামী দলগুলোসহ অন্যান্য সরকার বিরোধী সব দলকে আমন্ত্রণ জানানো হবে। এই সমাবেশে আশা করি সকলে এই সমাবেশে অংশ নিতে পারে। বিএনপির একাধিক শীর্ষ নেতা বলেন, একদফা কর্মসূচি নিয়ে রাজপথে নামবেন তারা। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ রোডমার্চ কর্মসূচি পালন করে ইতিমধ্যে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি । এর বাইরে সরকারের ব্যর্থতার চিত্রগুলো লিফলেট আকারে মানুষের সামনে তুলে ধরেছি আমরা। এ ছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বাংলাদেশে বলেন, সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে থাকবেন তারা। রাজপথে কর্মসূচি পালনে বাধা দিলে অনলাইনে সরকারের দুর্নীতির চিত্রগুলো জনগণের সামনে তুলে ধরবেন। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর একাধিক সদস্যরা বলেন, সামনে নির্বাচন। আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন মাঠেই থাকবেন। সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। পুলিশ ও প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা নিজ নিজ অবস্থানে থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলগুলো মাঠে নামলে নিশ্চয়ই আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না। বিরোধীদের রাজনৈতিকভাবে আওয়ামী লীগ মোকাবেলা করবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল আমাদের প্রতিনিধিকে বলেন, বিএনপি তাদের দাবি আদায় করতে রাজপথে ছিলো আছে এবং একদফা দাবি আদায় নাহওয়া পর্যন্ত রাজপথে থাকবে।তিনি বলেন কোন অবস্তাতেই এইবার ২০১৪ এবং ২০১৮ সালের মতো পাতানো নির্বাচন এই অবৈধ সরকারকে করতে দেওয়া হবেনা।অনেক আগে থেকেই আমরা আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়ে জনমত সৃষ্টি করেই রেখেছি।ইনশাল্লাহ এইবার আমরা কামিয়াব হবো,দেশের মানুষের ভোটাধিকার গণতন্ত্র মৌলিক অধিকার ফিরিয়ে আনতে পারবো।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ